আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

বারুইপুরে আদালত চত্বরে আইনজীবী সায়ন বন্দোপাধ্যায়কে 'ডিম থেরাপি'-সহ হেনস্থা কাণ্ডে স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে আদালত চত্বরে আইনজীবী সায়ন বন্দোপাধ্যায়কে ‘ডিম থেরাপি’-সহ হেনস্থা কাণ্ডে স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। এই মামলায় আদালত বান্ধব হিসেবে সিনিয়র আইনজীবী সৈকত বন্দোপাধ্যায়কে নিযুক্ত করা হয়েছে। পুলিশের থেকে রিপোর্ট পাওয়ার পরেই পদক্ষেপ নিল হাই কোর্ট। আগামী ৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।
গত সোমবার ভাঙড় কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হন শাহরুখ আখতার আলি মোল্লা এবং আসলাম হাবিব। তাঁদের মঙ্গলবার বারুইপুর আদালতে তোলা হয়। তাঁদের হয়ে আদালতে উপস্থিত হয়েছিলেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। তখনই আদালত চত্বরের মধ্যে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সায়ন বলেন, ‘আইনজীবীর পোশাক পরে থাকা অবস্থাতেই আমার উপর ডিম ছোড়া হয়েছে, এ আমি কোন দেশে দাঁড়িয়ে আছি? আমাদের নিরাপত্তা কোথায়? আদালত চত্বরের মধ্যেই এমন ঘটনা ঘটছে। বাইরে গেলে কী হবে?’ এরপরেই এই ঘটনায় গত বুধবার হস্তক্ষেপ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে৷
দক্ষিণ ২৪ পরগণার জেলা জজ এবং পুলিশ সুপারের কাছ থেকে ঘটনার রিপোর্ট চায় হাই কোর্ট। বুধবার সেই রিপোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে পেশ করে পুলিশ। এরপরেই আইনজীবীকে হেনস্থা কাণ্ডে স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বীন্দ্র ভি ঘুগে। এ বিষয়ে তাঁর দাবি, আইনজীবীদের উপর অবিলম্বে এই আক্রমণ বন্ধ হওয়া দরকার। এক্ষুনি যদি এই বিষয়ে পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আরও কোনও বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে আদালত। এদিকে এই ধরণের ঘটনা এড়াতে নিম্ন আদালত গুলিতে সিসিটিভি ও উপযুক্ত পুলিশি ব্যবস্থার প্রয়োজন বলে দাবি করেছেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের