কেন সাংসদ পদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্বস্তি আরও বাড়ল দলবদলু এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারের। তাঁদের দাবিকে মান্যতা দিলেন না লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সুপ্রিম কোর্টের নির্দেশে সুদীপ-কাকলিদের সাংসদ পদ খারিজ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা লোকসভার অধ্যক্ষের। সেই মতো প্রক্রিয়া শুরু করেছেন ওম বিড়লা। এদিকে জবাব দিতে অধ্যক্ষের কাছে আরও একমাস সময় চেয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। কিন্তু তাতে রাজি হননি ওম বিড়লা। এনসিপিআই সাংসদ-দের আগামী ৮ অক্টোবরের মধ্যে জবাব চেয়ে পাঠিয়েছেন লোকসভার অধ্যক্ষ।

৮ অক্টোবরের মধ্যে ২০ সাংসদকে জানাতে হবে, ভারতের সংবিধানের দশম তফসিল (দলত্যাগ বিরোধী আইন) অনুযায়ী কেন তাঁদের সদস্যপদ বাতিল বা অযোগ্য ঘোষণা করা হবে না৷ আজ, শুক্রবার লোকসভার সচিবালয়ের তরফে এমনটাই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। যার ফলে সাঁড়াশি চাপে পড়েছেন দলবদলু কাকলি-সুদীপ-শতাব্দীরা। একদিকে সুপ্রিম কোর্ট ও অপরদিকে অধ্যক্ষ ওম বিড়লা এই দুইয়ের চাপে প্রাণ ওষ্ঠাগত হওয়ার মতো অবস্থা হয়েছে এনসিপিআই সাংসদদের। মত রাজনৈতিক মহলের। তৃণমূল কংগ্রেসের দলীয় সংবিধানকে অমান্য করে মাত্র কুড়ি জন সাংসদ দলবদল করেছেন। তৃণমূল থেকে এনসিপিআই-তে গিয়েছেন কাকলি-সুদীপরা। তাঁদের সাংসদ পদ কেন খারিজ হবে না? এই প্রশ্ন তুলে অধ্যক্ষের কাছে প্রথমে নালিশ জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই সুপ্রিম কোর্টে গোটা বিষয়টি নিয়ে মামলা দায়ের করেন তিনি। সেই মামলার প্রেক্ষিতেই বিপাকে পড়েছেন দলবদলু সুদীপ-কাকলিরা। সাংসদ পদ খারিজ নিয়ে তাঁদের জবাব চেয়েছিলেন অধ্যক্ষ। দীর্ঘদিন ধরে বক্তব্য দিতে টালবাহানা করে এসেছেন দলবদলু সাংসদরা। অধ্যক্ষের কাছে গত ২২ সেপ্টেম্বর জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চেয়েছিলেন ২০ এনসিপিআই সাংসদরা।

আরও পডুন: দার্জিলিঙে ভূমিধস! হাসপাতালের ছাদে ভেঙে পড়ল পাহাড়ের একাংশ, গুরুতর জখম রোগীর পরিজন

যদিও তাতে সম্মতি দেননি অধ্যক্ষ। আগামী ৮ অক্টোবরের মধ্যেই এনসিপিআই সাংসদ-দের জবাব দিতে নির্দেশ দিয়েছেন ওম বিড়লা। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের তরফে সুদীপ-কাকলিদের সাংসদ পদ খারিজ সংক্রান্ত বিষয়টি দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। পুরো প্রক্রিয়ার উপর নজরদারি চালানো হবে বলে শীর্ষ আদালত জানিয়েছিল। তারপরেই তৎপরতা দেখাচ্ছে লোকসভার অধ্যক্ষ।

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ