দার্জিলিঙে ভূমিধস! হাসপাতালের ছাদে ভেঙে পড়ল পাহাড়ের একাংশ, গুরুতর জখম রোগীর পরিজন

টানা বৃষ্টিতে দার্জিলিঙে ভূমিধস! হাসপাতালের উপরেই একেবারে হুড়মুড়িয়ে ধসে পড়ল পাহাড়ের অংশ। পাথরের আঘাতে গুরুতর জখম হয়েছেন একজন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টিতে দার্জিলিঙে ভূমিধস! হাসপাতালের উপরেই একেবারে হুড়মুড়িয়ে ধসে পড়ল পাহাড়ের অংশ। পাথরের আঘাতে গুরুতর জখম হয়েছেন একজন। তাঁকে দার্জিলিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে। দার্জিলিং থেকে ২৮ কিলোমিটার দূরে রাংলিরাংলিয়ট ব্লকের প্রধান সরকারি স্বাস্থ্যকেন্দ্র তাকদা ক্যান্টনমেন্ট হাসপাতালে আচমকা ধসে পড়ে পাহাড়ের একাংশ। টানা বৃষ্টির জেরে ভয়ানক ভূমিধস হয় ওই অঞ্চলে। বড় বড় পাথরের চাঁই হাসপাতালের ছাদ ভেঙে ভিতরে ঢুকে পড়ে।

তবে সৌভাগ্য়বশত হাসপাতালের ওই অংশে কোনও রোগী ছিলেন না। তাই অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে ধসের কারণে তাকদা হাসপাতালের ভিতরে ছয়জন আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে রোগীর পরিজনেরা ছিলেন। পাশাপাশি কয়েকজন হাসপাতালের কর্মীও ছিলেন। কিছুক্ষনের প্রচেষ্টায় পাঁচজনকে ধ্বংসস্তুপ থেকে বের করা সম্ভব হলেও একজনকে বের করা যায়নি। তিনি পাথরের চাঁই এবং হাসপাতালের কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে গিয়েছিলেন।  সঙ্গে সঙ্গে পুলিশ এবং উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। তাঁরা এসেই ওই ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে বের করেন। এবং প্রথমে সেই হাসপাতালেই তাঁর চিকিৎসার বন্দোবস্ত করা হয়।

এরপর তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে দার্জিলিং হাসপাতালে স্থানান্তর করা হয়। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা এখন স্থিতিশীল। আর তাঁর এক আত্মীয়া তাকদা হাসপাতালে ভর্তি। ধসের কারণে হাসপাতালের ভবনটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। বিষয়টি দেখছে জেলা প্রশাসন। তবে সরকারের তরফ থেকে ক্ষয়ক্ষতির হিসেব দেওয়া হয়নি। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। ঝড়বৃষ্টির কারণেই ধসের সম্ভাবনা বেড়েছে পাহাড়ে। 

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়, তাই ছবি থেকে বাদ পড়ি’, ফের বিস্ফোরক তাপসী পান্নু

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

ছাগল কেন ফুল গাছ খাবে? এই নিয়ে কাকার সঙ্গে সংঘর্ষে জড়াল ভাইপো, জখম দুজনেই

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

কেন সাংসদ পদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ