‘নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়, তাই ছবি থেকে বাদ পড়ি’, ফের বিস্ফোরক তাপসী পান্নু

তাপসী পান্নু, বলিউডের অন্যতম স্বনামধন্য অভিনেত্রী। পাশাপাশি অভিনেত্রী খোলামেলা কথা বলার জন্যেও পরিচিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাপসী পান্নু, বলিউডের অন্যতম স্বনামধন্য অভিনেত্রী। পাশাপাশি অভিনেত্রী খোলামেলা কথা বলার জন্যেও পরিচিত। কোনও অন্যায় দেখলেই সোশ্যাল মিডিয়ায় এসে প্রতিবাদ করেন। তাঁর এই স্পষ্টভাষী ব্যক্তিত্ব ভক্তদের অলওয়েজ মুগ্ধ করে। এবার অভিনেত্রী তাঁর কেরিয়ারের একটি অজানা তথ্য ভক্তদের সঙ্গে শেয়ার করলেন। জানালেন, বলিউডে এখনও পুরুষ অভিনেতাদের রাজত্ব ভরপুর। একবার তিনি এক বড় বাজেটের ছবি থেকে বাদ পড়েছিলেন। কারণ, সেই অভিনেতার স্ত্রীর তাপসীকে পছন্দ করতেন না। তাই কোনরকম কারণ না দেখিয়েই শুধুমাত্র নায়কের কথায় ওই ছবি থেকে অভিনেত্রীকে বাদ দেওয়া হয়েছিল। তিনি ওই ছবির শুটিংও শুরু করে দিয়েছিলেন। মাঝপথে তাঁকে ছবি থেকে বের করে দেওয়া হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী। জানান, ‘ছবি থেকে যখন আমাকে বাদ দেওয়ার পর আমার মনে অনেক রকম কৌতূহল জেগেছিল। আমার মনে হয়েছিল, যে নায়ক আমার সঙ্গে অভিনয় করবেন তাঁর হয়তো আমাকে পছন্দ নয়। হয়তো তিনি এমন কাউকে চেয়েছিলেন, যার সঙ্গে তিনি জমিয়ে অভিনয় করতে পারবেন। উদ্দাম ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে পারবেন। তাই হয়তো আমাকে বাদ দেওয়া হয়েছে। কারণ আমাকে কোনও কারণ জানানো হয়নি। আমাকে শুধু বলা হয়েছিল, নায়ক আমাকে নায়িকা হিসেবে চান না, তাই বাদ দেওয়া হয়েছে। আমি বারবার কারণ জিজ্ঞাসা করেছিলাম। পরে জানতে পারি, ওই অভিনেতার স্ত্রীর আমাকে পছন্দ ছিল না। তাই আমাকে ছবি থেকে বাদ দেওয়া হয়, বিষয়টা আমাকে খুব অবাক করেছিল। এরপর থেকে আমি প্রস্তাব পেলেও ওই নায়কের সঙ্গে আর অভিনয় করিনি।’

তবে অভিনেত্রী সাক্ষাৎকারে সেই অভিনেতা বা তাঁর স্ত্রীর কোথা জানাননি। তবে অভিনেত্রী এখন চরিত্র বেছে কাজ করার উপর মনোযোগ দিয়েছেন। তাঁর মতে এখন গ্ল্যামারাস চরিত্রে অভিনয়ের জন্যে পাঁচজন অভিনেত্রী রয়েছেন। সবাই এখন অন্য রকম ছবির দিকে মন দিচ্ছেন। অভিনেত্রীর কথায়, অনেক ছবিতে তিনি নিজেকে বিক্রি করে দিয়েছেন। আর নয়। দর্শকরা তাঁকে যে ভাবে পছন্দ করবেন তিনি সে রকম ছবিতেই অভিনয় করবেন। তাপসীকে শেষবার নেটফ্লিক্সের ‘গান্ধারী’ সিরিজে দেখা গিয়েছিল।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের