পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর কুখ্যাত লেডি ডন পার্বতীকে পাকড়াও করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিল্লি পুলিশের মাদক নিয়ন্ত্রণ শাখার গোয়েন্দারা গোপন সূত্রে জানতে পারেন, নারেলায় বিক্রির জন্য বিপুল পরিমাণ মাদক নিয়ে যাচ্ছেন পার্বতী। খবর পেয়ে নারেলার এক বহুতলে অতর্কিতে হানা দিয়ে রাজধানীর মাদক সম্রাজ্ঞীকে হাতেনাতে পাকড়াও করেন মাদক নিয়ন্ত্রণ শাখার আধিকারিকরা। পার্বতীর পাশাপাশি তার এক সঙ্গীকেও গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে বিপুল পরিমাণ চরস ও এসইউভি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ১৯৯০ সাল থেকেই রাজধানীতে মাদক ব্যবসায় হাতেখড়ি হয়েছিল পার্বতীর। প্রথমে কোতোয়ালির রাস্তায় দাঁড়িয়েই চরস, হেরোইন সহ বিভিন্ন মাদক বিক্রি করতেন। ধীরে-ধীরে উত্তর দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি এবং আশেপাশের এলাকাতেও ব্যবসার প্রসার ঘটান। বাইরের থেকে মাদক কিনে একটি গোপন ডেরায় তা মজুত করার পাশাপাশি স্ট্রিট পেডলারের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দিতেন। কয়েক বছরেই দিল্লির নার্কো কিং পিন বা মাদক রানি হিসেবে পরিচিত হয়ে ওঠেন।

দিল্লি পুলিশের এক আধিকারিকের কথায়, মাদকের ব্যবসা করে প্রচুর সম্পত্তি করেছিলেন পার্বতী। একাধিক বিলাসবহুল গাড়িও কিনেছিলেন। রাজধানীর নার্কো কিং পিনের অবৈধ সম্পত্তি নিয়ে তদন্ত চলছে। পার্বতীকে জেরা করে তার মাদক ব্যবসার গোপন রুট, খদ্দের ও সরবরাহকারীদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার