৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার মহালয়ার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে বসতে চলেছে দুর্গাপুজোর বড় আসর। ১০ অক্টোবরের সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা, ইডেন থেকেই কলকাতার একাধিক নামী পুজোর উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি।

শুক্রবার এই আয়োজন নিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্য প্রশাসনের আধিকারিকেরা। বৈঠকে ছিলেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে, পুলিশ কমিশনার অজয় নন্দা, পর্যটন দফতর এবং তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিনিধিরা। অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিকেরাও বৈঠকে যোগ দেন। বৈঠকে ১০ অক্টোবরের অনুষ্ঠান কী ভাবে সাজানো হবে, তার একটি প্রাথমিক পরিকল্পনা তুলে ধরা হয়। সূত্রের খবর, সন্ধ্যা ৭টা থেকে প্রায় ৮টা ২০ মিনিট পর্যন্ত ইডেনে থাকার কথা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ইডেন থেকেই ভার্চুয়াল মাধ্যমে কলকাতার পাঁচটি পুজোর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তালিকায় রয়েছে শ্রীভূমি স্পোর্টিং, সুরুচি সংঘ, সন্তোষ মিত্র স্কোয়ার, চেতলা অগ্রণী এবং ত্রিধারা সম্মিলনী। প্রাথমিক সূচি অনুযায়ী, ইডেনে যাওয়ার আগে রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর রোড শো করার পরিকল্পনা রয়েছে। এরপর তাঁরা ইডেনে পৌঁছলে উলুধ্বনির মাধ্যমে তাঁদের স্বাগত জানানোর আয়োজন থাকবে।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

বিকেল ৫ টা থেকেই শুরু হওয়ার কথা কথা সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে কয়েক হাজার শিল্পীর অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। শান, লগ্নজিতা, অন্তরা মিত্র, কৌশিকী চক্রবর্তী এবং বাংলা ব্যান্ড ‘দোহার’-এর মতো শিল্পীদের নিয়ে অনুষ্ঠান সাজানোর কথা রয়েছে। পাশাপাশি ঢাকের বিশেষ পরিবেশনাও থাকবে। ইডেনের হোম ড্রেসিংরুমে প্রধানমন্ত্রীর এবং অ্যাওয়ে ড্রেসিংরুমে মুখ্যমন্ত্রীর থাকার ব্যবস্থা করা হচ্ছে বলে সূত্রের খবর। সেখান থেকে মাঠে প্রবেশের পর গল্ফ কার্টে করে মাঠ প্রদক্ষিণ করার পরিকল্পনাও রয়েছে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর রাত ৮টা ২০ মিনিট নাগাদ তাঁদের অনুষ্ঠানস্থল ছাড়ার কথা। তারপর ইডেনে ড্রোন শো এবং আতসবাজির আয়োজন থাকবে। দর্শকদের জন্য প্রায় ৩৫ হাজার আসনের ব্যবস্থা রাখার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে প্রায় আড়াই হাজার আসন ভিভিআইপিদের জন্য সংরক্ষিত থাকবে। ক্লাব হাউসের দু’পাশের ব্লকের গ্যালারিতেই মঞ্চ এবং ভিভিআইপি বসার ব্যবস্থা করার কথা রয়েছে।

মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে হামলা দুষ্কৃতীদের, ভাঙল জানলার কাচ, জখম ৪

ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

বন্দে ভারত থেকে নামতেই যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ২১ লক্ষ টাকা! চাঞ্চল্য হাওড়া স্টেশনে

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি