টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিমের পাহাড়ি এলাকা। একাধিক জায়গায় ধস নামায় ব্যাহত হয়েছে যান চলাচল। পরিস্থিতির কথা মাথায় রেখে শনিবার, ২৬ সেপ্টেম্বর, ১০ নম্বর জাতীয় সড়কে ছয় ঘণ্টার জন্য সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে এনএইচআইডিসিএল-এর তরফে সেবক থেকে রাংপো পর্যন্ত সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

১০ নম্বর জাতীয় সড়ক কালিম্পং ও সিকিমের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। ইতিমধ্যেই শিলিগুড়ির সঙ্গে কালিম্পং ও সিকিমের সড়ক যোগাযোগ ঘুরপথে চালু রয়েছে। শুক্রবারও টানা বৃষ্টির জেরে সিকিমের রিম্বি গ্রামে নতুন করে ধস নামে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি। গত আগস্ট থেকেই ওই এলাকায় বার বার ধস নামছে। পরিস্থিতি বিপজ্জনক হওয়ায় গত রবিবার ৩৫টি পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার ফের রাস্তার উপর পলি ও বড় বড় বোল্ডার নেমে আসে। কাদায় ঢেকে যায় বেশ কয়েকটি বাড়ির একাংশ।

আরও পড়ুনঃ নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

অন্যদিকে, সিকিমের ছাঙ্গু, জিরো পয়েন্ট ও ইউমথাংয়ে তুষারপাতের জেরে বিস্তীর্ণ এলাকা বরফে ঢেকেছে। মাঙ্গনে সাতটি, নামচিতে দু’টি এবং গ্যালসিংয়ে তিনটি রাস্তা বন্ধ রয়েছে। ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইল ও বরদাং এলাকাতেও যান চলাচল ব্যাহত। ভারী বৃষ্টির প্রভাব পড়েছে দার্জিলিঙেও। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাকদায় স্বাস্থ্যকেন্দ্রের দেওয়াল ধসে এক বৃদ্ধ আহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের তরফে কাজ শুরু হয়েছে।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন