গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফ্রান্সের কোচ হিসেবে জিনেদিন জিদানের অভিষেকটা হয়েছে জয় দিয়েই । তবে সেই জয়ের আনন্দ অনেকটাই ম্লান করে   দিল  অধিনায়ক কিলিয়ান এমবাপের চোট। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উয়েফা নেশনস লিগের ম্যাচে তুরস্ককে ১-০ গোলে  হারিয়েছে ফ্রান্স। তবে  হাঁটুর চোটের জেরে এমবাপ্পে ছিটকে গিয়েছেন নেশনস লিগের বাকি অংশ থেকে। আনুষ্ঠানিকভাবে এখনো কোনও ঘোষণা করা  না হলেও কোচ জিদানের কথায় তেমনি ইঙ্গিত  মিলেছে। জানা গিয়েছে,  শিষ্যকে নিয়ে তিনি একেবারেই ঝুঁকি নিতে চান না।   

ইজমিতের কোকায়েলি স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপে। ৫৪ মিনিটের মাথায় তাঁর গোলে এগিয়ে যায় ফরাসিরা। কিন্তু গোল করার সময়ই হাঁটুতে চোট পান রিয়াল মাদ্রিদের এই তারকা। কিছুক্ষণ মাঠে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে মাঠ ছাড়তে হয়। জিদান জানিয়েছেন, শট নেওয়ার সময় এমবাপের হাঁটু অতিরিক্ত প্রসারিত হয়েছিল এবং চোট নিয়ে ঝুঁকি নিতে চাননি তাঁরা।  ম্যাচ শেষে জিদান বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, পরিস্থিতি খুব একটা সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হয় তাকে ক্লাবে ফিরে যেতে হবে। আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। তার হাঁটু ফুলে গিয়েছে, যা মোটেও ভাল  লক্ষণ নয়।’  

আরও পড়ুন: ৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

জিদান চলতি বছরের জুলাইয়ে দিদিয়ের দেশঁর উত্তরসূরি হিসেবে ফ্রান্সের দায়িত্ব নেন। ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য জিদানের কোচ হিসেবে প্রথম ম্যাচেই জয় এল। তবে এমবাপের চোটের কারণে আগামী কয়েকটি ম্যাচে ফরাসি অধিনায়ককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।   জিনেদিন জিদানের স্কোয়াড ছেড়ে আপাতত হাঁটুর চিকিৎসা করাবেন এমবাপে। চলতি আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগে আরও তিনটি ম্যাচ খেলবে ফ্রান্স। বেলজিয়ামের বিরুদ্ধে দুটি ম্যাচ ছাড়াও ইতালির বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে জিদানের দল। 

 

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

সকাল থেকে একটাও বিক্রি হয়নি, প্লিজ.., খুদে বিক্রেতার আর্তির ভিডিও ভাইরাল

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে হামলা দুষ্কৃতীদের, ভাঙল জানলার কাচ, জখম ৪

ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ