২৭ বছরের অধ্যবসয়! ৫৯ বছর বয়সে সরকারি চাকরি হাসিল উত্তরপ্রদেশের প্রৌঢ়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: মনে জেদ থাকলে অসম্ভব বলে কিছু থাকে না! বয়স যতই বাড়ুক, স্বপ্নপূরণের ইচ্ছেটা যদি অটুট থাকে, তাহলে একদিন না একদিন সাফল্য ঠিক আসবে। সেই কথাই প্রমাণ করে দিলেন উত্তরপ্রদেশের বিজয় কুমার শর্মা। ৫৯ বছরে সরকারি চাকরির নিয়োগপত্র হাতে তুলে নিলেন তিনি। তবে এই সাফল্যের পিছনে রয়েছে ২৭ বছরের দীর্ঘ অপেক্ষা, অসংখ্য পরীক্ষা, বারবার ব্যর্থতা এবং হাল না ছাড়ার জেদ। একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছেন, বহুবার সাফল্যের খুব কাছে গিয়েও শেষ ধাপে থমকে গিয়েছেন। তবু হাল ছাড়েননি।

দিনের বেলা স্কুলে পড়িয়েছেন, আর রাত জেগে নিয়েছেন সরকারি চাকরির প্রস্তুতি। অবশেষে সেই দীর্ঘ লড়াইয়ের পর ২২ সেপ্টেম্বর লখনউয়ের ইন্দিরা গান্ধি ফাউন্ডেশনে আয়োজিত একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। শামলি জেলার একটি ইন্টার কলেজে টিজিটি সংস্কৃত শিক্ষক হিসেবে যোগ দিতে চলেছেন বাগপতের বারওয়াড় গ্রামের বাসিন্দা বিজয় কুমার শর্মা। তবে এই সাফল্যের পথ মোটেই মসৃণ ছিল না। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি প্রায় ২৬ বছর বেসরকারি স্কুলে শিক্ষকতা করেছেন বিজয়। বিবেকানন্দ বিদ্যাপীঠ এবং ডুন পাবলিক স্কুলে হিন্দি ও সংস্কৃত পড়িয়েছেন তিনি। ডুন পাবলিক স্কুলের পরিচালক প্রশান্ত জৈন জানান, স্কুলে পড়ানোর পরও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যেতেন বিজয়। অর্থাৎ জীবিকার দায়িত্ব আর স্বপ্ন দুটোকেই একসঙ্গে সামলাতে হয়েছে তাঁকে।

আরও পড়ুন: আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

তাঁর দীর্ঘ অপেক্ষার পিছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল মৌখিক ইন্টারভিউয়ের ধাপ। একাধিকবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন বিজয়। কিন্তু সাক্ষাৎকারের পর চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি। বারবার ব্যর্থ হলেও প্রস্তুতি থামাননি। এবার নিয়োগ প্রক্রিয়ায় মৌখিক ইন্টারভিউয়ের ধাপ ছিল না। আর সেই সুযোগেই শেষ পর্যন্ত বদলে দিল ২৭ বছরের অপেক্ষার ফলাফল। ৫৯ বছর বয়সে সরকারি শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন বিজয় কুমার শর্মা। শিক্ষক পরিবারের সন্তান বিজয়। বাবা লক্ষ্মণ সিংও শিক্ষক ছিলেন। তাঁর দুই ছেলে উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত। তাঁর তিন মেয়ের মধ্যে এক মেয়ে শিক্ষক পদে নির্বাচিত হয়েছেন। তবে বর্তমানে তিনি ওয়েটিং লিস্টে রয়েছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের