নদিয়া থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার হেরোইন-নগদ ৫ লক্ষ, পুলিশের অভিযানে গ্রেফতার ১

মাদক তৈরি ও পাচারচক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য পুলিশের বড় সাফল্য। অভিযান চালিয়ে মাদকের কারবার ভেঙে গুড়িয়ে দিল নদিয়ার কালীগঞ্জ থানার পুলিশ। হেরোইন তৈরি ও পাচারচক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। এছাড়া নগদ ৫ লক্ষ টাকাও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম সাজ্জাদ শেখ। কালীগঞ্জের বড় চাঁদঘর এলাকার বাসিন্দা তিনি। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বেআইনি মাদক ব্যবসা চালাচ্ছিল ওই ব্যাক্তি। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে বড় চাঁদঘর এলাকায় অভিযান চালায় কালীগঞ্জ থানার পুলিশ। সেখান থেকেই সাজ্জাদকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, ধৃত ব্যক্তি কেবল মাদক বিক্রির সঙ্গেই যুক্ত নন, হেরোইন তৈরির প্রক্রিয়াতেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। এরপর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন এবং নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। ধৃত ব্যক্তি  আন্তর্জাতিক ও রাজ্যভিত্তিক মাদকচক্রের সঙ্গে কীভাবে যুক্ত হল, তা খতিয়ে দেখতে শনিবারই (২৬ সেপ্টেম্বর) তাঁকে কৃষ্ণনগর আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই গোটা কালীগঞ্জ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এত বড় মাদকচক্রের নেপথ্যে কাদের হাত রয়েছে, এই মাদক কোথায় কোথায় পাচারের পরিকল্পনা করা হচ্ছিল তা জনাতে ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করবে পুলিশ। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। আগামী দিনে তা আরও জোরদার করা হবে বলে ইঙ্গিত দিয়েছে প্রশাসন। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার