ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিজেপি শাসিত বিহারে নারীনিগ্রহের ঘটনা জলভাত হয়ে উঠেছে। জমুই, সমস্তিপুর, বাঁকার ঘটনার রেশ কাটতে না কাটতে এবার কিশনগঞ্জে এক তরুণীকে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পরে মারধরের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, ওই ঘটনার ভিডিয়োও করা হয়। সমাজমাধ্যমে ওই ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে পুলিশ। ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে নারী নির্যাতনের একাধিক ঘটনা প্রকাশ্যে আসায় প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলা।

অনলাইনে ৫২ সেকেন্ডের এক ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে সঙ্গীর সামনেই এক তরুণীকে ঘিরে ধরেছে এক দল যুবক। তার পর একের পর এক প্রশ্নবানে জর্জরিত করা হচ্ছে। এক যুবক জবরদস্তি তরুণীর হাত ধরে টানাটানি করছে। গোপন জায়গা স্পর্শের চেষ্টাও চালাচ্ছে। এমনকি তরুণীর সঙ্গে থাকা যুবককে তাঁর ধর্ম সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কয়েকজনকে তরুণীকে মারধর করতেও দেখা যাচ্ছে।

কিশনগঞ্জের পুলিশ সুপার সন্তোষ কুমার জানিয়েছেন, ‘এক বন্ধুর সঙ্গে দেখা করতে দিঘলবাঁধ থানার অন্তর্গত তুলসিয়া হল্ট স্টেশনে গিয়েছিলেন নির্যাতিতা তরুণী। সেই সময়েই তরুণীকে দেখে ফেলেন আশেপাশের গ্রামের বেশ কিছু যুবক। এর পর আচমকাই তরুণীর সঙ্গে অসভ্যতামি শুরু করে দেয়। এমনকি মারধরও করে। বিষয়টি জানাজানি হওয়ার পরেই ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়েছিলেন স্থানীয় গ্রাম প্রধান। ভাইরাল হওয়া ভিডিও দেখে তরুণীর সঙ্গে অসভ্যতামি করা পাঁচ যুবককে চিহ্নিত করা হয়েছে। তারা হলেন আফসার, জুবের খান, মিজান, কামিল ও সাকিন মুহরার। পাঁচ জনের মধ্যে কর্মসূত্রে আফসার গুজরাতে থাকেন। জুবের খান থাকেন হরিয়ানায়। মিজান ও কামিল কর্নাটক ও পঞ্জাবে চাকরি করেন। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার