‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি থেকে গুয়াহাটি, মুম্বই থেকে কলকাতা এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সত্য়িটা সামনে আসতেই শুরু হয়েছে আন্দোলন। সুর চড়িয়েছেন বিরোধীরা। সর্বভারতীয় সংবাদমাধ্যমের দৌলতে এসআইআর নিয়ে জ্ঞানেশের সঙ্গে বাকি দুই কমিশনারের সংঘাতের খবর সামনে এসেছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল অন্য দুই নির্বাচন কমিশনারের। ভোটার তালিকা সংশোধনের বিশেষ কার্যক্রম ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই কলহ তৈরি হয়েছিল। গত ১০ মাসে বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী বিভিন্ন বিষয়ে অন্তত ১৪ বার জ্ঞানেশের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। সেই খবর সামনে আসতেই দেশে জ্ঞানেশের বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছে।

আরও পডুন: হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

এবার সেই ইস্যুতেই হুগলির শ্রীরামপুরের জনসভা থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে শ্রীরামপুর কোর্টের মাঠে জনসভা করেছেন মমতা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোটে হারের পর এটাই তৃণমূলনেত্রীর প্রথম জেলা সফরে গিয়ে জনসভা। তাতে ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই সভা থেকেই এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা। আজ, শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ভ্যানিশ কুমারকে যেমন ধরেছি, তেমন অন্যায়কারীদের ধরব। ভ্যানিশ কুমার মাস্ট গো। যতদিন না যাবে, আমাদের আন্দোলন চলবে। আমরাই প্রথম বলেছিলাম, ওই অফিসার সীমা খান্নার ভূমিকা সন্দেহজনক। সব তথ্য রেখে দিয়েছি। ভ্যানিশ কুমার নামটা আমি প্রথম বলেছিলাম। কারণ কী জানেন? ধরে ধরে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দিচ্ছিল। পুলিশ আমার শত্রু নয়। মানুষকে রক্ষা করা তাদের কাজ। কিন্তু আজ কী করছেন? আমার সভায় যাতে কেউ আসতে না পারেন তার জন্য গতকাল রাতে শ্রীরামপুরের বাড়ি বাড়ি থেকে তৃণমূল সমর্থকদের খুঁজে বের করে অ্যারেস্ট করেছে।’

ইন্ডিয়া জোটের বৈঠক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইস্যু এক হলে কোনও দল দেখব না। কে কোন দল করছে, দেখার দরকার নেই। একসঙ্গে সেই ইস্যুতে লড়তে হবে।’

মীন রাশিতে অশুভ ‘বিষ যোগ’, কোন ৪ রাশির জাতকদের জীবনে সর্বনাশ নেমে আসছে?

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

দেড় বছর আগে প্রেমের বিয়ে, ঘরের দরজা ভেঙে উদ্ধার দম্পতি দেহ, চাঞ্চল্য দত্তপুকুরে

অবসরের পর নিশ্চিত আয় চাইছেন? সরকারি এই স্কিমে সামান্য বিনিয়োগেই ২০,০০০ টাকা পেনশন পাবেন

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?