রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো মিটলেই বেজে যাবে পুরভোটের দামামা। কলকাতা-হাওড়া তো বটেই রাজ্যের আরও ছয় পুরসভার ভোট হবে নভেম্বরের শেষে। তারপরেই নতুন বছরে রাজ্যের বাকি পুরসভা ও শেষে আগামী বছরে গ্রীষ্মকালে পঞ্চায়েত নির্বাচন। পরপর ভোটের লড়াইয়ে নামতে হবে বিজেপিকে। কীভাবে সেই লড়াই লড়তে হবে ও তার সঙ্গে সরকারে থাকা অবস্থায় দলের লাইন কী হবে সেই বিষয় সহ একাধিক দিক নিয়ে বঙ্গ বিজেপিকে বার্তা দিতেই আগামিকাল রবিবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।

আগামিকাল রাজ্যে এসে ঠাসা কর্মসূচি রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতার। রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে, রবিতে শহরে এসে নীতিন নবীন প্রথমে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানে। সেখান থেকে সোজা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে যাবেন তিনি। সেখানেই বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নবীনের। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে, রাজ্য পদাধিকারী, বিভাগ আহ্বায়ক, রাজ্য মোর্চা সভাপতি, সাংসদ, জেলা ইনচার্জ, জেলা সভাপতি, আইটি বিভাগ, মিডিয়া ও সোশ্যাল মিডিয়া বিভাগ, দলীয় মুখপাত্র এবং অন্যান্য সাংগঠনিক কর্মকর্তাদের। সূত্রের খবর, বৈঠকে দলীয় নেতাদের একগুচ্ছ নির্দেশ দেবেন নীতিন নবীন। দল এখন বাংলায় ক্ষমতাতে। সরকার ও দলকে আলাদা রাখার বিষয়ে বার্তা দেবেন তিনি। সঙ্গে সদ্য ক্ষমতায় আসা বিজেপির বাংলায় উন্নয়নমূলক কাজের প্রচার সংক্রান্ত কোনও কর্মসূচিও দিতে পারেন নীতিন নবীন।

আরও পডুন: ‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামিকাল দলের বিধায়ক ও সমস্ত সাংসদদের সঙ্গেও আলাদা করে বৈঠকে বসবেন নীতিন। এমনকি রাজ্যের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। সেই বৈঠকেই নানা বার্তা দিতে পারেন তিনি। পুরভোটে কোন পথে দলের প্রচার ও রণকৌশলও রবিতে বাতলে দিতে পারেন নীতিন নবীন। এমনটাই সূত্রের খবর।

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

মীন রাশিতে অশুভ ‘বিষ যোগ’, কোন ৪ রাশির জাতকদের জীবনে সর্বনাশ নেমে আসছে?

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫