‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: ‘প্রেমিকের’ সঙ্গে রাত কাটাতে গিয়েছিলেন শহরের উপকণ্ঠের এক হোমস্টে-তে। সেই রাত কাটাতে যাওয়া-ই কাল হল গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে সমাজবিদ্যার ছাত্রী নিমিষা ঠাকুরিয়ার। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে হোমস্টে থেকে অচেতন অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। তড়িঘড়ি নিয়ে  যাওয়া হয়েছিল স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। সেখানকার চিকি‍ৎসকরা গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিমিষাকে স্থানান্তর করেন। সেখানকার চিকি‍ৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই নিমিষার ‘প্রেমিক’ আসিফ আলিকে গ্রেফতার করেছে। জেরার মুখে আসিফ দাবি করেছে, আত্মঘাতী হয়েছে নিমিষা। যদিও পুলিশ তা মানতে নারাজ। নিমিষার মৃত্যুর ঘটনাকে ‘লভ জিহাদ’ আখ্যা দিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে কট্টরপন্থী হিন্দু সংগঠনের সদস্যরা।

পুলিশের ডিসি (পশ্চিম) বলিন দেওরি জানিয়েছেন, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যার ছাত্রী ২২ বছরের নিমিষা ঠাকুরিয়া শহরের উপকণ্ঠে ধারাপুরের বাসিন্দা।   গতকাল শুক্রবার পরিবারকে জানিয়েছিলেন, তিনি এক বন্ধুর বাড়িতে রাত কাটাবেন। তবে বন্ধুর বাড়িতে না থেকে ২৬ বছর বয়সী প্রেমিক আসিফের সঙ্গে শহরের উপকণ্ঠের এক হোমস্টে-তে চলে যান। রাত দুটো নাগাদ নিমিষা তাঁর মাকে ফোন করে বলেন, ‘ওরা আমাকে মেরে ফেলবে’। কিন্তু কথা শেষ করতে পারেননি। হোমস্টের তত্ত্বাবধায়ক জেরায় জানিয়েছেন, রাতে তিনি এক ব্যক্তিকে চিৎকার করতে শুনেছিলেন। ওই ব্যক্তি অন্য কাউকে ‘উঠে পড়ার’ জন্য বলছিল।’

পুলিশের ডিসি (পশ্চিম) বলিন দেওরি জানিয়েছেন, প্রেমিক আসিফ দাবি করেছেন, ঘরে থাকা সিলিং ফ্যানে ওড়না দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু ওই দাবি বিশ্বাসযোগ্য মনে হয়নি । তাই আরও জেরা করা হচ্ছে। নিমিষা খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

মীন রাশিতে অশুভ ‘বিষ যোগ’, কোন ৪ রাশির জাতকদের জীবনে সর্বনাশ নেমে আসছে?

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

দেড় বছর আগে প্রেমের বিয়ে, ঘরের দরজা ভেঙে উদ্ধার দম্পতি দেহ, চাঞ্চল্য দত্তপুকুরে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার