ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। কানাডার মন্ট্রিয়েলের কাছে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের। শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ কুইবেকের সেন্ট-ব্রিজিড-ডি’ইবারভিল (Sainte-Brigide-d’Iberville) এলাকায় ১০ নম্বর হাইওয়ের পাশে ‘র‍্যাং ডেস ইকোসে’-এর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরই সেটিতে আগুন ধরে যায়।   

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  জায়গাটি মন্ট্রিয়েল শহর থেকে প্রায় ৫০-৫৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওড়ার কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটিতে কোনও সমস্যা দেখা দিয়েছিল। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। তবে ঠিক কোথা থেকে হেলিকপ্টারটি উড়েছিল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারী ও দমকলকর্মীরা। জানা গিয়েছে তাঁদের পৌঁছনোর সময় হেলিকপ্টারটি জ্বলছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি একটি ব্যক্তিগত বিমান ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মৃতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার সঠিক কারণও জানা যায়নি।  

আরও পড়ুন: ‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

ঘটনার তদন্তে নেমেছে কানাডার  পরিবহন নিরাপত্তা বোর্ড। দুর্ঘটনাস্থলে তদন্তকারীদের একটি দল পাঠানো হয়েছে। হেলিকপ্টারটি কেন দুর্ঘটনার কবলে পড়ল, যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না এবং উড়ানের সময় কী ঘটেছিল সবদিক খতিয়ে দেখা হচ্ছে।  এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কানাডার পরিবহণমন্ত্রী স্টিভেন ম্যাককিনন। তিনি জানিয়েছেন, সিভিল এভিয়েশনের নিরাপত্তা সরকারের কাছে গুরুত্বপূর্ণ এবং দুর্ঘটনার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। 

 

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১, বিদ্যুৎহীন হাজারো মানুষ

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

ঘন্টার পর ঘন্টা রিলের নেশায় বুঁদ? অজান্তেই মস্তিস্কের চরম ক্ষতি করছেন!

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

ইলিশ খেলে বাড়ে মন ভাল রাখার হরমোন, তবে সতর্ক থাকবেন যারা…

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

বিমানবন্দরে নিতিন নবীনকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫