আইপিএলের আগেই বিয়ে সেরে ফেললেন রাহুল চাহার

গোয়াতে আরব সাগরের ধারে একটি রিসর্টে বান্ধবী ঈশানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দেশের এই তরুণ স্পিনার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর দিন ১৫ পরই শুরু হয়ে যাবে আইপিএল। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির জন্য অপেক্ষা করে থাকেন ক্রিকেট প্রেমীরা। ক্রিকেটারদেরও লম্বা ব্যস্ততার সময় চলে আসছে। তাই তার আগেই সাত পাকে বাঁধা পড়লেন তরুণ ক্রিকেটার রাহুল চাহার। গোয়াতে আরব সাগরের ধারে একটি রিসর্টে বান্ধবী ঈশানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দেশের এই তরুণ স্পিনার। দুই পরিবারের সদস্য, নিকট আত্মীয় এবং বন্ধু-বান্ধবদের উপস্থিতিতে বিয়ে সারলেন তাঁরা।

নিজের বিয়ের একটি মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে রাহুল চাহার লেখেন, ‘আমরা এই মুহূর্তে একে অন্যের পরিপূরক। আমাদের এই দিনটাকে বিশেষ করে তোলার জন্য পরিবারের সদস্য এবং বন্ধুদের অনেক ধন্যবাদ। আর তাদেরও ধন্যবাদ যারা গোয়াতে এসে আমাদের বিয়েটাকে এতো সুন্দর করে তুলেছেন’।

গত টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে শেষবারের মতো খেলেছেন রাহুল চাহার। এবারের আইপিএলে তিনি পঞ্জাব কিংসের হয়ে প্রতিনিধিত্ব করবেন। নিলামে পঞ্জাব ফ্র্যাঞ্চাইজি তাঁকে ৫.২৫ কোটি টাকা দিয়ে কিনেছে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার