ভিক্ষার ছলে মোবাইল চুরি! পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন একটি বাড়ি থেকে একসঙ্গে দুটি মোবাইল ফোন চুরি হয়ে গিয়েছিল। এরপর খোঁজ শুরু হতেই দুই সন্দেহভাজনকে আটক করেন গ্রামবাসীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিক্ষার নামে গ্রামে ঢুকে মোবাইল চুরি। চাঞ্চল্যকর ঘটনা কাঁকসার দোমরা গ্রামে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন একটি বাড়ি থেকে একসঙ্গে দুটি মোবাইল ফোন চুরি হয়ে গিয়েছিল। এরপর খোঁজ শুরু হতেই দুই সন্দেহভাজনকে আটক করেন গ্রামবাসীরা। তাঁদের কাছ থেকেই উদ্ধার হয় হারিয়ে যাওয়া ওই দুটি ফোন। শুধু তাই নয়, তল্লাশি করতে তাঁদের কাছ থেকে আরও ১৩টি ফোন পাওয়া যায়। এরপর কাঁকসা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। আজ ঘটনার সূত্রপাত, দোমড়া গ্রামের বাসিন্দা তথা বিজেপি নেতা গৌতম মুখোপাধ্যায়ের বাড়িতে।

অভিযোগ, রবিবার সকালে গৌতমবাবু কাজের সূত্রে বাইরে ছিলেন। তখনই দুই জন ব্যক্তি ভিক্ষা চাওয়ার নামে বাড়িতে ঢোকে। ভিক্ষা দেওয়ার পর তাঁরা চলে যান। তখনই ঘরে ঢুকে গৌতম বাবুর পরিবার দেখতে পান যে, ঘর থেকে উধাও দুটি মোবাইল ফোন। এরপর তাঁরা সারা বাড়িতে তল্লাশি চালান। কিন্তু কোথাও পাওয়া যায়নি। তখন ভিক্ষা চাইতে আসা দুই ব্যক্তির উপরেই সন্দেহ হয় গৌতমবাবুর পরিবারের। বিষয়টি জানানো হয় স্থানীয় ক্লাব সদস্যদের। এরপরই শুরু হয় খোঁজাখুঁজি। গ্রামজুড়ে তল্লাশি চালিয়ে কিছুক্ষণের মধ্যেই দুই সন্দেহভাজনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে তাঁদের ব্যাগ তল্লাশি করে একাধিক মোবাইল ফোন উদ্ধার হয়। উদ্ধার হওয়া ফোনের মধ্যে গৌতম মুখোপাধ্যায়ের বাড়ি থেকে চুরি যাওয়া দুটি ফোনও ছিল।

যদিও ভিক্ষুকরূপী চোরেদের উপর গ্রামবাসীরা তখন হাত তুললেও সেটা বেআইনি কাজ করেছেন। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই গ্রামে ভিন রাজ্য থেকে আসা প্রায় ১৫ জনের একটি দলকে ঘোরাঘুরি করতে দেখতে পান তাঁরা। ওই দলে পুরুষের পাশাপাশি মহিলা ও কমবয়সি কিশোর-কিশোরীরাও রয়েছে। সকাল হলেই দলের সদস্যরা ভিক্ষা করার নাম করে বিভিন্ন বাড়িতে ঘুরত। সেই সুযোগেই বাড়ির ভিতর থেকে মোবাইল চুরি করা হত বলে অভিযোগ। আজ গৌতমবাবুর বাড়ির দুটি ফোন চুরি হওয়ায় ঘটনাটি প্রকাশ্যে এলো। পুলিশ এখন দুই সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এই দলের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে। 

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের