পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আচমকাই হামলা পুলিশের গাড়িতে। পাকিস্তানে নিহত হলেন তিন পুলিশকর্মী। হামলায় আরও দুই স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলার ওয়াজিরাবাদ এলাকায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ট্র্যাফিক পুলিশের গাড়িকে লক্ষ্য করে সশস্ত্র হামলাকারীরা এলোপাথাড়ি গুলি চালায়। হামলার পর ঘটনাস্থল থেকে পুলিশের গাড়ি এবং সেখানে থাকা অস্ত্র নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। গুলিতে তিন পুলিশকর্মী গুরুতর আহত হন। পরে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা যায়। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন গুল আমিন এবং সেলিম শাহ কোরেশি। অপর নিহত পুলিশকর্মীর পরিচয় এখনও জানা যায়নি। হামলার সময় ঘটনাস্থল থেকে পুলিশের গাড়ি এবং সেখানে থাকা অস্ত্র নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

আরও পড়ুন: ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

গুলিতে তিন পুলিশকর্মী গুরুতর আহত হন। পরে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা যায়। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন গুল আমিন এবং সেলিম শাহ কোরেশি। অপর নিহত পুলিশকর্মীর পরিচয় এখনও জানা যায়নি। হামলার সময় ঘটনাস্থলে থাকা আরও দুই স্থানীয় বাসিন্দা গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। ঘটনার পর ওয়াজিরাবাদ ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। হামলার উদ্দেশ্য এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই হামলার ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। নিহত পুলিশকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। কর্তব্যরত অবস্থায় তাঁদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে হামলার নিন্দাও করেছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

ছাগলের পাকস্থলীতেই হবে আলসারের ওষুধের পরীক্ষা! অভিনব আবিষ্কার নদিয়ার অধ্যাপকের

ভাড়া মাত্র ৫ টাকা, পুজোর আগেই চালু হল ‘ওয়াটার মেট্রো’ পরিষেবা

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

মুম্বইয়ের মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক