পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। শহর জুড়ে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে। ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই কলকাতার বিখ্যাত সব প্যান্ডেলের কাজ শেষ। কোথাও আবার প্যান্ডেল খুলেও দেওয়া হয়েছে দর্শকদের জন্যে। তাই দুর্গাপুজোকে কেন্দ্র করে শহরজুড়ে যাতে কোন হট্টগোলের সৃষ্টি না হয়, তাই সজাগ কলকাতা পুলিশ। বড় বড় পুজো মণ্ডপগুলির পুজোর প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন পুলিশ আধিকারিকরা।

জানা গিয়েছে, মণ্ডপ তৈরির ক্ষেত্রে কী ধরনের উপকরণ ব্যবহার হয়েছে, সেগুলি থেকে কোনভাবে অঘটন ঘটার আশঙ্কা রয়েছে কিনা, সবটা খতিয়ে দেখবে পুলিশ। পাশাপাশি মণ্ডপের প্রবেশ এবং প্রস্থান পথের পরিসর, মহিলা সিনিয়র সিটিজেন, বিশেষ চাহিদা সম্পন্ন দর্শকের জন্য আলাদা করে কী কী ব্যবস্থা থাকবে, মণ্ডপের গায়ে পাবলিক টয়লেট, বায়ো টয়লেট, ইমারজেন্সি মেডিক্যাল সরঞ্জাম, অ্যাম্বুল্যান্স, স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা রয়েছে কিনা, সবটাই তদারকি করবে পুলিশ। এছাড়া মণ্ডপ থেকে প্রস্থান পথে ভিড় যেদিকে যাবে সেদিকে যান চলাচল ব্যবস্থায় কতটা প্রভাব পড়বে, সেইমতো আগাম ব্যাবস্থা থাকবে কিনা, মণ্ডপে সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা, অগ্নিনির্বাপণের ঠিকঠাক ব্যবস্থা করা হয়েছে কিনা, দর্শনার্থীদের নিরাপত্তা ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা, পুজো কমিটি কত সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে, মণ্ডপে হঠাৎ ভিড় বেড়ে গেলে এক্সিট করিডোর কোনটা হবে, সব বিষয় দেখবে কলকাতা পুলিশ কর্মকর্তারা।

উত্তর কলকাতার ফুলবাগান সর্বজনীন, টালা প্রত্যয়, কুমোরটুলি পার্ক, জগৎ মুখার্জি পার্কের মণ্ডপগুলির উপর বিশেষ নজর থাকবে পুলিশের। অন্যদিকে দক্ষিণ কলকাতার চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, বাদামতলা, মুদিয়ালি-সহ বড় বড় পুজোগুলির উপর নজর থাকবে পুলিশের। এদিকে পুজোর প্রস্তুতি নিয়ে বিধানসভা বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার বিসর্জনে ক্রেন নিষিদ্ধ। ট্রলিতেই প্রতিমার সাত পাক দেখবে শহর-কলকাতা। কদমতলা এবং নিমতলা ঘাটে দেবীর বিসর্জন হবে। গোটা বিষয় নজরদারির জন্য ডুবুরি, ড্রোন এবং সিসিটিভি রাখা থাকবে।

হারিয়ে যাওয়া রান্না, দুই বাংলার স্বাদের মিশেলে বানিয়ে নিন ‘ঘি তোপসে’

খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইলের প্রন মিক্সড স্যালাড

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

FBI-এর ‘টেন মোস্ট ওয়ান্টেড’-এ ভারতীয় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে কোটি টাকার পুরস্কার

ECINet-এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন, ৫ পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি মহারাষ্ট্রের CEO-র

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বো, বানিয়ে নিন মেথি কুমড়োর তরকারি

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’, অগ্রিম বুকিংয়ে ১০ কোটি ছাড়াল ছবির আয়

নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে মহিলা, ৫ মিনিটের মধ্যে যা ঘটল….

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ