খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির রান্নাঘর শুধু খাবার তৈরির জায়গা নয়, বাস্তুশাস্ত্রে একে পরিবারের স্বাস্থ্য ও সমৃদ্ধির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দেখা হয়। আর রান্নাঘরের স্ল্যাবেরও রয়েছে বিশেষ গুরুত্ব। প্রতিদিনের ব্যস্ততায় অনেকেই রান্নার পর স্ল্যাবের উপর গুছিয়ে না রাখা বাটি, ভেজা কাপড় কিংবা ওষুধ রেখে দেন। কিন্তু বাস্তুশাস্ত্রের মতে, এমন কিছু জিনিস রয়েছে রান্নাঘরের স্ল্যাবে রাখা শুভ নয়। বিশ্বাস করা হয়, এতে ঘরে নেতিবাচক শক্তি তৈরি হওয়ার পাশাপাশি আর্থিক সমস্যা ও অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। তাই সংসারে শান্তি বজায় রাখতে এবং আর্থিক অনটন দূর করতে কি কি জিনিস রখবেন না জেনে নিন।   

ভেজা কাপড় বা নোংরা মোছার কাপড়

রান্নাঘরের স্ল্যাবে ভেজা বা নোংরা কাপড় ফেলে রাখা বাস্তু মতে অশুভ বলে মনে করা হয়। কারণ, এই জায়গাতেই খাবার তৈরি হয়। বিশ্বাস অনুযায়ী, নোংরা ভেজা কাপড় সেখানে পড়ে থাকলে অন্ন ও অগ্নির প্রতি অসম্মান হয় এবং ঘরের ইতিবাচক পরিবেশ নষ্ট হতে পারে। এর ফলে সংসারে সমৃদ্ধির অভাব এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে বলে বাস্তুশাস্ত্রে উল্লেখ করা হয়েছে। 

নোংরা বা এঁটো বাসন রাখবেন না 

খাওয়া বা রান্নার পর অনেকেই বাসন ধোয়ার বদলে সেগুলি রাতভর স্ল্যাবের উপর রেখে দেন। বাস্তু মতে, এটি এড়িয়ে চলা উচিত। বিশেষ করে রাতে এঁটো বাসন পড়ে থাকলে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে বলে বিশ্বাস করা হয়। এর ফলে অপ্রয়োজনীয় খরচ বাড়া, ব্যবসায় ক্ষতি এবং পরিবারের শান্তি নষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে।

ওষুধ বা ফার্স্ট এইড বক্স

সহজে হাতের কাছে পাওয়ার জন্য অনেক বাড়িতেই রান্নাঘরের স্ল্যাবে ওষুধ বা ফার্স্ট এইড বক্স রাখা হয়। কিন্তু বাস্তু মতে, রান্নাঘরের স্ল্যাবে ওষুধ রাখা উচিত নয়। কারণ রান্নাঘরকে স্বাস্থ্য ও শক্তির সঙ্গে যুক্ত করা হয়, আর সেখানে ওষুধ রাখাকে অসুস্থতার উপস্থিতির প্রতীক হিসেবে দেখা হয়। বাস্তুবিশ্বাস অনুযায়ী, এর ফলে পরিবারের সদস্যদের বারবার স্বাস্থ্য সমস্যা হওয়ার আশঙ্কা থাকে।

ভাঙা বাসন বা ফাটল ধরা কাচের জিনিস

ভাঙা প্লেট, ফাটল ধরা কাপ-প্লেট কিংবা ভাঙা কাচের জিনিসও রান্নাঘরের স্ল্যাবে রাখা উচিত নয় বলে বাস্তুশাস্ত্রে মনে করা হয়। এগুলিকে দুর্ভাগ্য ও দারিদ্র্যের প্রতীক হিসেবে দেখা হয়। বিশ্বাস অনুযায়ী, এই ধরনের জিনিস ঘরে আর্থিক স্থিতি নষ্ট করতে পারে এবং কাজে বাধা তৈরি করতে পারে। তাই ভাঙা বা ব্যবহার অনুপযোগী বাসন দ্রুত সরিয়ে  ফেলুন।

রান্নাঘর পরিষ্কার রাখুন

বাস্তুশাস্ত্রে বলা হয়, রান্না শেষ হওয়ার পর এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘরের স্ল্যাব পরিষ্কার করে রাখা ভাল। এঁটো বাসন স্ল্যাবে ফেলে না রেখে ধুয়ে নির্দিষ্ট জায়গায় রাখা উচিত। এছাড়া রান্নাঘরের উত্তর-পূর্ব কোণে শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ বলে বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

মিত্র রাশিতে বুধের প্রবেশ, কোন চার রাশির জাতকদের কপাল খুলবে?

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার