সুখবর, জমি-বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের সময়সীমা বেড়ে ৩০ সেপ্টেম্বর

উল্লেখ্য, আগামী ৩১ মার্চ ওই ছাড়ের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার লাগাতার তাণ্ডবে আর্থিক টানাটানিতে পড়েছেন অসংখ্য সাধারণ মানুষ। ফলে অনেকেই ইচ্ছে থাকলেও জমি-বাড়ি কেনার দিকে হাঁটছেন না। রাজ্যে যাতে জমি-বাড়ি বেচা-কেনার গতি শ্লথ না হয়, তার জন্য ফের স্ট্যাম্প ডিউটি ছাড়ের সময়সীমা বাড়াল রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড় বহাল থাকছে। উল্লেখ্য, আগামী ৩১ মার্চ ওই ছাড়ের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। জমি-বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ছাড় বহাল থাকায় অসংখ্য সাধারণ মানুষ উপকৃত হবেন বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।

গত বছর বিধানসভা ভোটে বিপুল জনাদেশ নিয়ে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় ফেরার পরে জুলাই মাসে রাজ্য বাজেট পেশের সময়েই জমি-বাড়ি কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি ছাড়ের ঘোষণা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, করোনার কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমার কারণে সব ধরনের স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে ২ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। আর সব ধরনের জমি-বাড়ির দলিল রেজিস্ট্রেশনের জন্য বাজারদর ১০ শতাংশ কমানো হচ্ছে। প্রথমে ৩০ অক্টোবর পর্যন্ত ওই সুবিধার কথা ঘোষণা করা হয়েছিল।

রাজ্য সরকারের ওই ছাড়ের সুযোগ নিতে এগিয়ে এসেছিলেন অসংখ্য মানুষ। ফলে রাজ্যের কোষাগারও উপচে পড়েছিল। গত বছরের অক্টোবর মাসে স্ট্যাম্প ডিউটি বাবদ রেকর্ড পরিমাণ রাজস্ব আয় হয়েছিল। প্রায় এক হাজার ১১০ কোটি টাকা আয় হয়েছিল। পরবর্তীকালে ছাড়ের সময়সীমা বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়। ফের একদফা বাড়িয়ে তা চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত করেছিল রাজ্য সরকার। এদিন ফের সেই সময়সীমা বাড়ানো হলো।

রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ‘স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে যেমন ২ শতাংশ ছাড়ের আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে। পাশাপাশি সব ধরনের দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বাজারদর ১০ শতাংশ কম নেওয়া হবে।’

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের