সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে ১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণ! গ্রেফতার ৩ অভিযুক্ত

আদিবাসী নাবালিকাকে গনধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন যুবক। নৃশংস ঘটনা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদিবাসী নাবালিকাকে গনধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন যুবক। নৃশংস ঘটনা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা এলাকায়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ধৃতদের মেদিনীপুর পকসো আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাঁদের চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে নাবালিকাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ভারত জাকাত মাঝি পরগনা মহল।

পুলিশ সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে, গত রবিবার (২৭ সেপ্টেম্বর) পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড এলাকায়। সেখানে একটি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানটি দেখতে গিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, অনুষ্ঠান শেষ হওয়ার পর এক পরিচিতের সঙ্গে কথা বলার সময় ওই নাবালিকাকে টেনে হিঁচড়ে আড়াবাড়ির জঙ্গলের দিকে নিয়ে যায় কয়েক জন যুবক এবং তাঁকে গণধর্ষণ করে। এরপর তাঁদের হাত থেকে কোনক্রমে পালিয়ে যায় সে এবং বাড়িতে ফিতে পরিবারকে সব জানায়।

এরপর তাঁরা সোমবার রাতে চন্দ্রকোনা রোড বিট হাউসে লিখিত অভিযোগ করে। তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজ শুরু করেছে। এদিকে ঘটনার প্রতিবাদে আগামী ৪ অক্টোবর দুপুর ১২টা নাগাদ চন্দ্রকোনা রোডে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ভারত জাকাত মাঝি পরগনা মহল। সেই দলের অন্যতম সদস্য শিবলাল মুর্মু বলেন, ‘নাবালিকার উপর যৌন নির্যাতন আমরা কিছুতেই সহ্য করব না। এই অভিযোগ অত্যন্ত গুরুতর। ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে মূল অভিযুক্তদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে।’ এই ঘটনায় ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay