‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি: দুবাই থেকে তেল আবিবগামী বিমান যাত্রার সময় মাঝ-আকাশে ককপিটের মধ্যেই হামলা চালানোর  অভিযোগ উঠেছে  ভারতীয়  ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের উপর। তাঁকে ছুরি দিয়ে কোপানোর  অভিযোগ উঠেছে তাঁর সহকারী পাইলটের বিরুদ্ধে। ইজরায়েলের দাবি, বিমানটিকে হাইজ্যাক করে বিল্ডিংয়ে হামলা চালানো বা মাটিতে আছড়ে ফেলে দুর্ঘটনা ঘটানোর প্ল্যান ছিল। তবে সেটাই রুখে দিয়েছেন ভারতের এই সাহসী পাইলট। সেই কাজের জন্য এবার স্মিত মাচ্ছারকে ‘বীর’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন তাঁর জন্য ভারত গর্বিত। শতাধিক মানুষের জীবন বাঁচাতে এবং একটি বড় বিপর্যয় এড়াতে সাহায্য করার জন্য পাইলটের সাহসিকতার প্রশংসা করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন,  ‘ক্যাপ্টেন স্মিত মাছার একজন বীর। মারাত্মক বিপদে ও গুরুতর আহত হওয়া সত্ত্বেও, তিনি অন্যদের জীবন বাঁচাতে অসীম সাহস ও অটল সংকল্পের পরিচয় দিয়েছেন। তাঁর বীরত্ব শত শত জীবন বাঁচাতে এবং একটি বড় বিপর্যয় এড়াতে সাহায্য করেছে।’ শুধু প্রধানমন্ত্রী নন ভারতীয়  ক্যাপ্টেন স্মিত মাচ্ছারে সাহসিকতার প্রশংসা করছে গোটা দেশ-বিদেশের মানুষ। ককপিটে হামলার পর সাহসিকতার স্মিতকে প্রকৃত ‘হিরো’ বলে তাঁর প্রশংসা  করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।  ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে কুর্নিশ’ জানিয়েছেন তিনি। 

ফ্লাইদুবাই নিশ্চিত করেছে যে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেন গুরিয়ন বিমানবন্দরগামী ফ্লাইট FZ1073 একটি দুর্ঘটনার সম্মুখীন হওয়ার পর সৌদি আরবের তাবুকে নিরাপদে অবতরণ করেছে। জানা গিয়েছে এই ঘটনায় ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  ফ্লাইট-ট্র্যাকিং ডেটা থেকে দেখা গিয়েছে, বিমানটি দুবাই থেকে  ওড়ার প্রায় আড়াই ঘণ্টা পর একটি জরুরি সতর্কতা বার্তা পাঠায়। এরপরে জর্ডান সীমান্তের কাছে একটি অনিয়মিত বাঁক নেওয়ার আগে, বিমানটি প্রায় এক মিনিটের মধ্যে প্রায় ৩৩,০০০ ফুট থেকে তীব্রভাবে ১৭,০০০ ফুটে নেমে আসে। 

 

‘গ্যাসের দামবৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণে নেই’, সাফ জানালেন দিলীপ ঘোষ

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই

চুক্তি না হলে ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

তেলঙ্গানায় মাদক-বিরোধী অভিযানে উদ্ধার ৩৭২ কেজি গাঁজা, গ্রেফতার ৪

উপ-নির্বাচনের প্রচারে আজ রেজিনগর যাচ্ছেন শুভেন্দু অধিকারী

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে