‘গ্যাসের দামবৃদ্ধি আমাদের নিয়ন্ত্রণে নেই’, সাফ জানালেন দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর মুখে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামবৃদ্ধি নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই সাফাই দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, গ্যাসের দাম বাড়া-কমার বিষয়টি কেন্দ্রের সরাসরি নিয়ন্ত্রণে নেই। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও অন্যান্য কারণের প্রভাবেই জ্বালানির দামে ওঠানামা চলে।

বৃহস্পতিবার, ১ অক্টোবর থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। কলকাতায় এক ধাক্কায় ৭০ টাকা বেড়ে দাম হয়েছে ২,৯৫৪ টাকা। দিল্লিতে ৬২.৫০ টাকা বেড়ে হয়েছে ২,৮১০ টাকা। তবে একইসঙ্গে ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। এই প্রসঙ্গেই দিলীপ বলেন,’গ্যাসের দামে আমাদের কন্ট্রোল নেই। দাম বাড়া-কমা চলতেই থাকে।’  তাঁর বক্তব্য, ঘরোয়া ব্যবহারের গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহার করা বন্ধ করতে হবে। তাঁর দাবি, এ ভাবে ব্যবহার হলে কৃত্রিম সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা থাকে। পুজোর আগে বাণিজ্যিক গ্যাসের এই মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে পারে হোটেল, রেস্তরাঁ, ক্যাটারিং এবং ছোট খাবারের ব্যবসায়। জ্বালানির খরচ বাড়লে তার প্রভাব পরিষেবা ও খাবারের দামের উপরও পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

এদিন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও একাধিক মন্তব্য করেন দিলীপ। কেষ্ট মণ্ডলের উপর হামলা, ইন্দ্রনীল সেনকে ঘিরে দুর্নীতির অভিযোগ এবং উপনির্বাচনের প্রচার নিয়েও তৃণমূলকে নিশানা করেন তিনি। তবে তাঁর বক্তব্যের মূল সুর—বাণিজ্যিক গ্যাসের দামবৃদ্ধির ক্ষেত্রে সরকারের সরাসরি নিয়ন্ত্রণ নেই।

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?