‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

Share:

নিজস্ব প্রতিনিধি: একই দিনে এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এল তিনটি সোনা। প্রথমে তিরন্দাজিতে যৌথভাবে। তারপর বক্সিংয়ে লাভলিনার পর আজ, শুক্রবার দুপুরে সোনা জিতলেন ভারতের পারভীন হুডা। মহিলাদের ৬৫ কেজি বক্সিং-য়ে চাইনিজ তাইপেয়ি প্রতিযোগীকে হারিয়ে সোনা জিতেছেন ভারতের পারভীন। এই নিয়ে চলতি এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এল ১৩টি সোনা। পারভীন হুডার প্রতিপক্ষ চাইনিজ তাইপেয়ির চেন নিয়েন-চিন প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী প্রতিযোগী ছিলেন। কিন্তু তাঁকে সামনে দেখে পারভীন বিন্দুমাত্র বিচলিত হননি। তিনি ৫-০ ব্যবধানে প্রথম রাউন্ড জিতে শুরু করেন বক্সিং ম্যাচ।

তবে পারভীনের জয় ছিল সীমিত সময়ের জন্য। দ্বিতীয় রাউন্ডে চাইনিজ তাইপেয়ির বক্সার পাল্টা দেন। দ্বিতীয় রাউন্ডে বেশ ভালভাবেই প্রতিপক্ষ পারভীনকে বেগ দেন। বেশ কয়েকটি জোরাল পাঞ্চ সফলভাবে বসিয়েছিলেন পারভীনের উপর। যাতে কিছুটা ধাক্কা খান ভারতের পারভীন। তিনি ৫-০ ব্যবধানে দ্বিতীয় রাউন্ডটি জিতে নেন। যার ফলে ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও হাড্ডাহাড্ডি পর্যায়ে পৌঁছে যায়। তবে শেষ হাসি হাসেন পারভীন হুডা। পারভীনের প্রতিযোগিতাটি ছিল বেশ কঠিন। প্রথম দুটি রাউন্ডের পর স্কোর সমান ছিল। তৃতীয় রাউন্ডেও ফলাফল ছিল বিভক্ত। শেষে টাই ব্রেকারে তাইপেয়ির বক্সারকে হারিয়ে সোনা ছিনিয়ে নিয়েছেন পারভীন।

আরও পডুন: বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

যার ফলে ভারতের ঝুলিতে এসেছে ১৩টি সোনা। লাভলিনার পাশাপাশি পারভীনও স্বর্ণপদক জয়ীদের তালিকায় যুক্ত হওয়ায়, এই প্রথমবার এশিয়ান গেমসের কোনও একটি আসরে দুজন ভারতীয় মহিলা প্রতিযোগী বক্সিং-য়ে স্বর্ণপদক জিতলেন। এটাও এক রেকর্ড। এর আগে কেবল এশিয়াডে মহিলাদের বক্সিং-য়ে সোনা জিতেছিলেন মেরি কম। সেই তালিকায় একই দিনে লাভলিনা ও পারভীন প্রবেশ করলেন।

পার্লারের খরচ বাঁচান! রান্নাঘরের এই ৩ জিনিসে মিলবে পারফেক্ট গ্লো!

পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস

তেজপ্রতাপের কোলে বসে নাচ সুন্দরী অভিনেত্রীর, লালু পুত্রের রি-অ্যাকশন ভাইরাল

ফের বড় পর্দায় ‘কাজরা রে..’, অমিতাভ ও ঐশ্বর্যের সঙ্গে আবারও কোমর দোলাবেন অভিষেক?

বেপরোয়া গতির বাসের তলায় অটোরিকশা, ঘটনাস্থলেই শিশু-সহ প্রাণ গেল সাতজনের

পুজোর উপহার, রেশনে অর্ধেক দামে মিলবে সুজি-ময়দা-চিনি, ঘোষণা খাদ্যমন্ত্রীর

জ্ঞানেশের ইস্তফার দাবিতে উত্তাল দিল্লি, ৭০০ বিক্ষোভকারীকে আটক করল পুলিশ

‘সোনে পে সোহাগা,’ এশিয়াডে লাভলিনার পর বক্সিং-য়ে সোনা জয় পারভীনের

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

মিঠি নদীর সংস্কার মামলায় মুম্বই পুলিশের হাতে আটক ডিনো মোরিয়া

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP