বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: রাজধানী দিল্লির কালকাজির ছায়া এবার ফরিদাবাদে। ছুরির মুখে বন্দি বানিয়ে ১৩ বছরের এক কিশোরীকে গণধর্ষণের পাশাপাশি নাবালিকার সঙ্গী যুবকের সঙ্গে অপ্রাকৃতিক যৌনাচারের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। মাসখানেক আগে ঘটনাটি ঘটলেও গতকাল বৃহস্পতিবারই (১ অক্টোবর) এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পেয়েই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তের সন্ধানে বিশেষ অভিযান চলছে। ধৃত তিন অভিযুক্তকে চার দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

ফরিদাবাদের এসিপি সন্দীপ মোরে জানিয়েছেন, ‘গত ২৪ অগস্ট এক বন্ধুর সঙ্গেই ঘুরতে বেড়িয়েছিল নির্যাতিতা ১৩ বছরের কিশোরী। সেই সময়ে চার অভিযুক্ত কুণাল, যশ, দীপক ও প্রিন্স নির্যাতিতা কিশোরী ও তার সঙ্গীকে পাকড়াও করে। তার পরে জোরজবরদস্তি জনবসতিহীন এক পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। ছুরি দেখিয়ে বেশ কয়েক ঘন্টা আটকে রেখে কিশোরীকে ধর্ষণ করে চার অভিযুক্ত। এমনকি ধর্ষণের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে অনলাইনে ১০ হাজার টাকা আদায়ও করে নেয় অভিযুক্তরা। নির্যাতিতা কিশোরী ধর্ষণের সময়ে সাহায্য চেয়ে একাধিকবার আর্ত চি‍ৎকার করেছিল। কিন্তু নির্জন এলাকা হওয়ায় কেউ ছুটে আসেনি।’

অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ‘শুধু নির্যাতিতাকে গণধর্ষণ করেই ক্ষান্ত হয়নি অভিযুক্তরা। কিশোরীর সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচারে লিপ্ত হয়েছিল। তার পায়ু ধর্ষণ করা হয়েছিল। বিপিটিপি থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছে নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।’

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?