দোকান থেকে কেনার দিন শেষ, মাত্র কয়েকটা উপকরণে বাড়িতে বানান হরলিক্স

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালের জলখাবার হোক কিংবা সন্ধেয় খিদে মেটাতে ছোট থেকে বড় সবার জন্যই পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। কিন্তু প্রতিদিনের ব্যস্ততায় আলাদা করে স্বাস্থ্যকর খাবার তৈরি করা অনেক সময় সম্ভব হয় না। বিশেষ করে শিশুদের জন্য এমন কিছু খাবার খুঁজে পাওয়া কঠিন, যা সুস্বাদু হওয়ার পাশাপাশি পুষ্টিগুণেও ভরপুর। বাজার থেকে কেনা হেলথ ড্রিঙ্কের পরিবর্তে এবার বাড়িতেই তৈরি করে নিতে পারেন বাদাম, শস্যদানা ও ডালের মিশ্রণে তৈরি বিশেষ পুষ্টিকর হরলিক্স। গম, ওটস, কাজুবাদাম, কাঠবাদাম, কিশমিশ-সহ একাধিক উপকরণ দিয়ে তৈরি এই পাউডার গরম দুধে মিশিয়ে খেলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পানীয়।  একবার বানিয়ে বায়ুরোধী পাত্রে রেখে দিলে বেশ কয়েকদিন ব্যবহার  করা যাবে। 

উপকরণ 

গমের দানা – ১ কাপ

ওটস – ১/২ কাপ 

বাদাম (কাজু ও কাঠবাদাম) – ১/২ কাপ

কিসমিস – ১/৪ কাপ 

ছোলা ভাজা  – ১/২ কাপ

মুগ ডাল ভাজা – ১/৪ কাপ

সুজি – ১/৪ কাপ

এলাচ গুঁড়ো – ১/২ চা চামচ

পদ্ধতি  

প্রথমে একটি প্যানে গমের দানা নিয়ে ভাল করে শুকনো খোলায় ভেজে নিন। গম মুচমুচে হয়ে এলে নামিয়ে রাখুন। এবার আলাদা আলাদা করে ওটস, ছোলা ভাজা এবং মুগ ডাল হালকা আঁচে ভেজে নিন। খেয়াল রাখবেন, কোনও উপকরণ যেন বেশি পুড়ে না যায়। তারপর কাজু ও কাঠবাদাম হালকা করে ভেজে নিন। এতে বাদামের স্বাদ আরও ভাল হবে। সব উপকরণ ভালভাবে ঠান্ডা করে নিন। এরপর মিক্সার বা গ্রাইন্ডারে গম, ওটস, বাদাম, ছোলা, মুগ ডাল, কিসমিস ও সুজি দিয়ে গুঁড়ো করে নিন। এবার মিশ্রণের মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে আরও একবার ভাল করে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল ঘরোয়া পুষ্টিকর হরলিক্স । এবার একটি পরিষ্কার ও শুকনো বায়ুরোধী কাচের পাত্রে ভরে রাখুন। গরম দুধ বা গরম জলের সঙ্গে মিশিয়ে পান করুন। 

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি