চেম্বারে ঢুকে প্রভাবিত করার অপচেষ্টা! স্বেচ্ছায় মামলা থেকে সরলেন বিচারপতি

প্রতিবাদের নজীর গড়লেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফ। নিরপেক্ষতার ভাবমূর্তি বজায় রাখতে তিনি নিজেই এই মামলা থেকে সরে দাঁড়ালেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এজলাসেই বিস্ফোরক তথ্য তুলে ধরলেন বিচারপতি। কীভাবে এক জন আইনজীবী একটি বিশেষ মামলায় তাঁকে এক বেসরকারি সংস্থার তরফে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন সেই ঘটনা তুলে ধরলেন সবার সামনে। শুধু তাই নয়, ওই ঘটনার জন্য নিজেই ওই মামলা থেকে বিচারকের আসন থেকে সরে দাঁড়ালেন তিনি। স্থাপন করলেন দৃষ্টান্ত। বুঝিয়ে দিলেন বিচারকের আসন কতখানি গুরুত্বপূর্ণ। কার্যত প্রতিবাদের এক নতুন নজীর গড়লেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফ(Justice Shekhar Bobby Sharaf)। চাঞ্চল্যকর এই ঘটনার জেরে কার্যত রাজ্যজুড়ে হইচই পড়ে গিয়েছে। 

জানা গিয়েছে, এক বেসরকারি খাদ্যপণ্যের সংস্থার পারিবারিক একটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। সেই সংস্থার হয়ে মামলাটি লড়ছিলেন বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে(Harish Salve)। শুক্রবার ওই মামলা শুনানির জন্য উঠেছিল বিচারপতি শেখর ববি শরাফের এজলাসে। সেই সময়েই সালভেকে বিচারপতি পুরো ঘটনা শোনান সবার সামনে। সেই সঙ্গে জানান কলকাতা হাইকোর্ট ও বিচারপতিদের নিরপেক্ষতার ভাবমূর্তি বজায় রাখতে তিনি নিজেই এই মামলা থেকে সরে যাচ্ছেন তিনি। অন্য দিকে, বিচারপতির ওই মন্তব্যের পর সালভেও মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান। বিচারপতি শেখর ববি শরাফ এদিন বলেন, ‘আমরা বিক্রয়যোগ্য নই এটা মাথায় রাখুন। এই মামলায় আপনার দিকের হয়ে কেউ আমার চেম্বারে এসেছিলেন। বিচারপতিকে প্রভাবিত করার চেষ্টা চলছিল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এখন রোজকারের বিষয় হল আইনজীবীরা যে কেউ বিচারপতির চেম্বারে যেতে পারে। আর তার পর এমন সব ঘটনা ঘটছে।’

বিচারপতির এই কথা শুনে সালভে আদালতে বলেন, ‘আমি ওই বিষয়ে অবগত নই। কে করেছেন তা-ও জানা না। ওই ঘটনা খুবই দুঃখজনক। আমি এর জন্য ব্যক্তিগত ভাবে লজ্জিত।’ তার পরই নিজে এই মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান আইনজীবী সালভে। তবে ঘটনা এটাই যে প্রকাশ্যে বিচারপতি এই ঘটনার কথা তুলে ধরলেও নির্দিষ্ট করে কোনও আইনজীবীর নাম বললেনি। তবে এই ঘটনা ঘিরে রাজ্যের আইনজীবী মহলে চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি আমজনতার মহলেও শোরগোল পড়ে গিয়েছে। এর আগেও কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া একাধিক মামলার ক্ষেত্রে দেখা গিয়েছে বিচারপতিরা নিজে থেকে মামলাটি ছেড়ে দিচ্ছেন বা সেই মামলা থেকে সরে যাচ্ছেন। কিন্তু সেই সব মামলায় কোনও বিচারপতিই এই ধরনের কোনও অভিযোগ আনেননি যে তাঁদের মামলাকারীর তরফে আইনজীবী পাঠিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক