ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

রবিবার (৪ অক্টোবর) ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা ও কে কে আই (KKI) এলাকা থেকে তিন বন্ধু একসঙ্গে ওই জলাশয়ে স্নান করতে এসেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘাঘরার পর এবার ঝাড়গ্রাম। শনিবারই ঝাড়গ্রামের বেলপাহাড়ির ঘাঘরা জলপ্রপাতে ছেলেকে বাঁচাতে গিয়ে স্রোতে ভেসে যান এক মহিলা। অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার হয়ে মহিলার দেহ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়গ্রামে। এবার কাশিয়ার জঙ্গল সংলগ্ন জলাশয়ে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক। ঘটনায় দুইজনেরই মৃত্যু হয়েছে। একের পর এক দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রের খবর, রবিবার (৪ অক্টোবর) ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা ও কে কে আই (KKI) এলাকা থেকে তিন বন্ধু একসঙ্গে ওই জলাশয়ে স্নান করতে এসেছিলেন। অসাবধানতাবশত গভীর জলে নেমে পড়েন তাঁরা। তখনই প্রবল স্রোতের তানে তাঁরা তলিয়ে যান জলাশয়ে। এলাকাবাসীদের অভিযোগ, বিপজ্জনক এই জলাশয়গুলিতে বারংবার স্নান করতে নিষেধ করা হলেও কেউ কারও কথায় গ্রাহ্য করে না। প্রশাসনের নজরদারি ও সতর্কবার্তা উপেক্ষা করেই জলাশয়ে নেমে পড়ে। তারই ফল ভুগতে হয় এই মর্মান্তিকভাবে। একবার দুবার নয়, বারবার এমন ঘটনা ঘটছে বলে দাবি স্থানীয়দের।
প্রসঙ্গত, গতকাল সাত বছরের ছেলেকে নিয়ে বেলপাহাড়ির ঘাঘরা জলপ্রপাতে ঘুরতে এসেছিলেন বারুইপুরের এক দম্পতি। তাঁদের সঙ্গে আরও বেশ কয়েকজন পর্যটক ছিলেন। ঘাঘরা জলপ্রপাতে ঘোরাঘুরির সময় আচমকাই পা পিছলে পড়ে যায় দম্পতির ছেলে। আর চোখের সামনে ছেলেকে পড়ে যেতে দেখে মহিলা নিজেও ঝাঁপ দেন। তিনি সাঁতার জানতেন না। ফলে স্রোতে ভেসে যান। ঘটনাস্থলের কাছেই ছিলেন মহিলার স্বামী। তিনি অন্য এক পর্যটকের সাহায্যে ছেলেকে জল থেকে উদ্ধার করেন৷ কিন্তু ওই মহিলা স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যান। 

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে