‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআরের অছিলায় ১৩ কোটির বেশি ভোটারের নাম ভোটার তালিকা থেকে মুছে দিয়েছে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। আগামিকাল সোমবারই (৫ অক্টোবর) জ্ঞানেশের অপসারণের আর্জি জানিয়ে দায়ের মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে। ঠিক তার আগের দিন রবিবার (৪ অক্টোবর) নাম না করে এসআইআর ও নির্বাচন কমিশনকে বিঁধলেন শীর্ষ আদালতের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া। তাঁর কথায়, ‘সংবিধানে ভারতে দুই ধরনের নাগরিকত্বকে স্বীকৃতি দেওয়া হয়নি। কোথাও বলা হয়নি, একদল ভোট দেওয়ার অধিকার পাবেন, আর একদলের ভোটাধিকার থাকবে না। কোনও এক প্রক্রিয়ার (পড়ুন এসআইআর) নামে গণহারে ভোটারদের নাম বাদ দেওয়া সংবিধানের মূলেই আঘাত। কোনও কর্তৃপক্ষ এমন খামখেয়ালিপনা যেমন করতে পারে না, তেমনই কোনও আদালতই একে সমর্থন করতে পারে না।’

এদিন হায়দরাবাদে নালসার (NALSAR) ইউনিভার্সিটি অফ ল-তে আয়োজিত এক অনুষ্ঠানে বিচারপতি ভুঁইয়া বলেন, ‘ভারতীয় সংবিধানে নাগরিকদের দুটি শ্রেণির কোনও উল্লেখ নেই—একদল যাদের ভোটাধিকার আছে এবং অন্যদল যাদের ভোটাধিকার নেই। যদি কোনও প্রক্রিয়ার ফলে লক্ষ লক্ষ ভারতীয় নাগরিক ভোটাধিকার হারান—অর্থাৎ ভোটাধিকারহীন নাগরিক হিসেবে নিজ দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হন—তবে সেই প্রক্রিয়াকে স্বেচ্ছাচারিতা বাদে অন্য কোনও অভিধা দেওয়া সম্ভব নয়। কোনও ধরনের পাল্টা যুক্তি বা অজুহাত দিয়ে একে বৈধতা দেওয়া যায় না… এটি সংবিধানের মূল চেতনার ওপর আঘাত হানে। এই ধরনের পদক্ষেপ সংবিধানের ১৪ নম্বর (যা সমতার অধিকার নিশ্চিত করে) এবং ৩২৬ নম্বর অনুচ্ছেদের (যা সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের বিধান দেয়) লঙ্ঘন।’

এখানেই থামেননি বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া। তাঁর কথায়, ‘আমি এ কথাও বলব যে, এটি সেই সাংবিধানিক ব্যবস্থাকে অস্বীকার করার শামিল, যা আমরা ভারতের সংবিধানের অধীনে গ্রহণ করেছি।’

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে