‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ-শক্তি নিউট্রিনো আবিষ্কারের জন্য চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) তাঁর নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ আকাদেমি অব সায়েন্স। নোবেলজয়ী ফ্রান্সিস হালজেনের জন্ম ১৯৪৪ সালের ২৩ মার্চ বেলজিয়ামের তিয়েনে। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন–ম্যাডিসনে কর্মরত।  রয়্যাল সুইডিশ আকাদেমি অব সায়েন্সের তরফে জানানো হয়েছে, ‘ দক্ষিণ মেরুর (অ্যান্টার্কটিকা) বরফের গভীরে অবস্থিত ‘আইসকিউব নিউট্রিনো পর্যবেক্ষণাগার’ তৈরিতে অসামান্য অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ-শক্তির নিউট্রিনো কণা আবিষ্কারের জন্য ফ্রান্সিস হালজেনকে চলতি বছরে পদার্থবিদ্যায় নোবেল দেওয়া হয়েছে। হালজেনের এই দূরদর্শী ভাবনার ফলে দক্ষিণ মেরুর এক ঘন কিলোমিটার হিমবাহের বরফকে একটি বিশাল নিউট্রিনো টেলিস্কোপে রূপান্তরিত করা সম্ভব হয়। এর মাধ্যমে মহাবিশ্বের দূর-দূরান্ত থেকে আসা রহস্যময় নিউট্রিনো গুলোকে শণাক্ত করে জ্যোতির্বিজ্ঞানের সম্পূর্ণ নতুন এক দিগন্ত উন্মোচিত হয়েছে।’ নিউট্রিনোকে বিজ্ঞানীরা প্রায়ই ‘ভূতুড়ে কণা’ বলে থাকেন। কারণ এই অতিক্ষুদ্র কণা প্রায় কোনও কিছুর সঙ্গেই মিথস্ক্রিয়া করে না। প্রতি সেকেন্ডে বিপুলসংখ্যক নিউট্রিনো পৃথিবীর মধ্য দিয়ে ছুটে গেলেও তাদের শনাক্ত করা অত্যন্ত কঠিন। এই দুর্বোধ্য কণার সন্ধানকেই মহাবিশ্ব পর্যবেক্ষণের নতুন এক জানালা হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে হালজেনের ভূমিকা গুরুত্বপূর্ণ।।

গত বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জন ক্লার্ক, মিশেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনিস। বৈদ্যুতিক বর্তনীর মধ্যে‌ ‌‌‌স্থূল কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং এবং ‌শক্তির কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য এ পুরস্কার পেয়েছিলেন তাঁরা।

গতকাল সোমবার (৫ অক্টোবর) থেকে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে। প্রথম দিন চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদান রাখায় তিনজন গবেষককে নোবেল দেওয়া হয়। ওই তিনজন হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ল ডাইসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল। ‘আলোক-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস’ আবিষ্কারের জন্যই পুরস্কার দেওয়া হয়। আগামিকাল বুধবার (৭ অক্টোবর) ভারতীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে রসায়নে নোবেলজয়ী বিজ্ঞানীদের নাম জানা যাবে।

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের