কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

যৌতুকের দাবিতে সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের এক ২৪ বছর বয়সী নববিবাহিত তরুণী।

Share:

নিজস্ব প্রতিনিধি: যৌতুকের দাবিতে সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের এক ২৪ বছর বয়সী নববিবাহিত তরুণী। প্রেশার কুকার, ল্যাপটপের চার্জারের কেবল, শিলনোড়া, বেল্ট দিয়ে ওই মহিলার উপর নৃশংস হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। পাঁচদিন ধরে লাগাতার অত্যাচার চলেছে তাঁর উপর। যার ফলে মহিলার শরীরের নানা জায়গায় কালশিটে দাগ পড়ে গিয়েছে। পিঠ, কাঁধ ও বাহুর উপরের অংশে লালচে দাগ পড়ে গিয়েছে। মহিলাটি কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

মহিলা কেরলমের কোল্লাম জেলার বাসিন্দা। ৩০ সেপ্টেম্বর কোনক্রমে দেশে ফিরে তিনি কেরলামে ফিরে স্থানীয় থানায় স্বামীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন, তবে তার আঘাতগুলো পুরনো হয়ে যাওয়ার কারণে সেগুলির চিকিৎসা করা যায়নি। তাঁর অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করেছে পুলিশ। নির্যাতিতা অঞ্জু জানান, বিয়ের এক মাসের মধ্যেই তাঁর স্বামী নন্দু সৌদি চলে যান এবং পরে অঞ্জুকেও তাঁর সঙ্গে নিয়ে যান। গত ৪ সেপ্টেম্বর তিনি স্বামীর সঙ্গে সৌদি আরব গিয়েছিলেন। আর ১২ সেপ্টেম্বর থেকে তাঁর উপর হামলা শুরু হয়েছিল। প্রতিদিন ঘরের টুকুটাকি জিনিস দিয়ে তাঁকে প্রহার করত নন্দু। কিন্তু দিনের পর দিন অত্যাচারের মাত্রা বেড়ে যাচ্ছিল।

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত করার ফলে তাঁর মাথায় গুরুতর চোট লাগে। এছাড়া পেটে লাত্থি মারা, যৌনাঙ্গে আঘাত করার মতো তাঁর উপর নারকীয় অত্যাচার চালানো হয়েছে। শুধু তাই নয়, অঞ্জুকে দিয়ে নিজের বিষয়ে খারাপ কথা অডিও রেকর্ড করানো হত। এমনকি ভারতে আসার আগে অঞ্জুর সমস্ত নথি, শিক্ষাগত নথি আটকে রেখেছিল নন্দু। ব্যাঙ্কের সমস্ত টাকাও হাতিয়ে নিয়েছিল। এরপরেই তিনি কোনক্রমে বাড়িতে ফিরে নন্দু ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে যৌতুকের জন্যে নির্যাতনের অভিযোগ করেন। অঞ্জু জানিয়েছেন, তিনি যতক্ষণ না ন্যায়বিচার পাচ্ছেন, তাঁর স্বামী ও শশুর-শাশুড়ির কঠোর শাস্তি হচ্ছে তিনি লড়াই চালিয়ে যাবেন। 

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি