পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো উপলক্ষ্যে অস্থায়ী স্টল তৈরি করাকে কেন্দ্র করে আজ, মঙ্গলবার উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বনগাঁয়। সিপিআইএম কার্যালয়ের সামনে পুজো উপলক্ষ্যে বই বিক্রি ও সামাজিক প্রচারের জন্য অস্থায়ী স্টল তৈরির কাজ শুরু করেছিলেন বাম কর্মী-সমর্থকরা। সেই কাজকে কেন্দ্র করেই সিপিআইএম কর্মীদের সঙ্গে হিন্দু জাগরণ মঞ্চ ও বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় বলে অভিযোগ।

সিপিআইএমের অভিযোগ, স্টল তৈরির কাজ চলাকালীন হিন্দু জাগরণ মঞ্চ ও বিশ্ব হিন্দু পরিষদের কয়েকজন কর্মী-সমর্থক সেখানে এসে কাজে বাধা দেন। প্রথমে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাম নেতৃত্বের দাবি, তাঁদের কয়েকজন কর্মীর উপর চড়াও হয়ে মারধর করা হয়েছে। ঘটনার পর পুলিশের দ্বারস্থ হয় সিপিআইএম নেতৃত্ব। নিজেদের বক্তব্য তুলে ধরেন সিপিআইএম নেতা সুমিত কর। তাঁর দাবি, প্রতি বছর দুর্গাপুজোর সময় ওই এলাকায় দলের পক্ষ থেকে বই ও সামাজিক প্রচারের স্টল করা হয়। এবারও সেই ধারাবাহিকতা মেনেই স্টল তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু পরিকল্পিতভাবে সেই কাজে বাধা দেওয়া হয়েছে এবং দলের কর্মীদের হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তাঁর।

আরও পডুন: স্ত্রীর খুড়তুতো ভাইকে হত্যার চেষ্টা, গ্রেফতার ‘বিগ বস’-খ্যাত ইউটিউবার অনুরাগ ডোভাল

সুমিত কর আরও দাবি করেন, তাঁদের নির্দিষ্ট জায়গাতেই হিন্দু জাগরণ মঞ্চের সমর্থকরা জোর করে স্টল তৈরির চেষ্টা করছেন। গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলির নিজেদের কর্মসূচি করার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিপিআইএম। অন্যদিকে, সিপিআইএমের মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে হিন্দু জাগরণ মঞ্চ। সংগঠনের বনগাঁ শাখার প্রতিনিধি কিংকর সাহার দাবি, স্টল তৈরিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সাময়িক উত্তেজনা ও বাকবিতণ্ডা হয়েছিল। তবে কোনও পক্ষের কর্মীকে মারধর করা হয়নি বলে দাবি তাঁর। কিংকর সাহা জানান, ঘটনাটি নিয়ে তাঁরাও পুলিশের দ্বারস্থ হয়েছেন। এলাকায় যাতে কোনও ধরনের সামাজিক বা রাজনৈতিক অশান্তি তৈরি না হয়, সে বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশও তাঁদের সতর্ক করেছে বলে দাবি সংগঠনের।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের