দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সীমাপুরীতে ভেঙে পড়া  পাঁচতলা বাড়ির ধ্বংসস্তুপের নিচ থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আরও আটজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাতে এ খবর জানিয়েছেন দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার রাজেন্দ্র প্রসাদ মীনা। ধ্বংসস্তুপের নিচে আরও কেউ ফেঁসে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর দিল্লির চাণক্যপুরীর সত্যনিকেতনে একটি পাঁচতলা মেসবাড়ি তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ওই ঘটনায় মেসবাড়ির সাত আবাসিক প্রাণ হারান।

এদিন বেলা সাড়ে তিনটে নাগাদ সীমাপুরীতে একটি পাঁচতলা বাড়ি তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের চারটি ইঞ্জিন। ততক্ষণে উদ্ধারকার্য শুরু করে দেন স্থানীয় বাসিন্দা। কংক্রিটের চাঙড় সরিয়ে পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার  করে হাসপাতালে ভর্তি করেন। দমকলের উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে এক শিশুর নিথর দেহ উদ্ধার করেছেন। পাশাপাশি তিনজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, ‘গতকাল মঙ্গলবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লির একাংশ। ওই ভূমিকম্পের জেরে ভেঙে পড়া বাড়িটির একাংশে ফাটলও দেখা দিয়েছিল। কিন্তু বাড়িটি যে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়বে, তা কল্পনা করা যায়নি।’

বাড়ি ভেঙে পড়ার ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে বহু সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন। ফলে আশেপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দিল্লির ট্রাফিক পুলিশের তরফে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে লেখা হয়েছে, ‘সীমাপুরি এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং উদ্ধারকারী দল সেখানে কাজ করছে। সীমাপুরি গোল চক্কর, ডিএলএফ ভোপুরা এবং সংলগ্ন রাস্তাগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। রাস্তা ফাঁকা থাকলে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যানবাহন দ্রুত যাতায়াত করতে পারে। তাই সম্ভব হলে এই এলাকাটি এড়িয়ে চলুন। দুর্ঘটনাস্থলের কাছে গাড়ি থামাবেন না, পার্ক করবেন না বা ভিড় করবেন না এবং ট্রাফিক কর্মীদের নির্দেশ মেনে চলুন।’

 

পৃথিবীর কক্ষপথে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক , SpaceX-কে অনুমতি আমেরিকার

দিল্লির পার্কে ভয়াবহ ঘটনা, ৯ বছরের শিশুকে নির্জন জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ

জানেন হবু বর সিদ্ধার্থের সঙ্গে প্রথম কীভাবে আলাপ হয়েছিল মিমির?

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্যাপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!