ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: একজন ছাত্র বা ছাত্রীর জীবন গড়ে তোলার পিছনে একজন শিক্ষকের ভূমিকা অপরিসীম। বইয়ের পাতার শিক্ষার পাশাপাশি জীবনের পথ চলার পাঠও  শিক্ষকের কাছ থেকেই শেখে পড়ুয়ারা। সমাজে শিক্ষকদের সম্মানও বেশি। কিন্তু  সেই শিক্ষকই যখন বিশ্বাসের মর্যাদা না রেখে ছাত্রীকে যৌন নির্যাতন করেন ঠিক তখনই ওঠে প্রশ্ন। সত্যিই লজ্জায় মাথা হেঁট হয়ে আসে। তামিলনাড়ুতে এমনই এক ঘটনায় কাঠগড়ায় এক শিক্ষক। অভিযোগ উঠেছে, ইনস্টাগ্রামে এক নাবালিকা ছাত্রীর সঙ্গে যোগাযোগ হওয়ার পর  তার বাড়িতে গিয়ে যৌন নির্যাতন করেছেন অভিযুক্ত শিক্ষক। ঘটনা প্রকাশ্যে আসতেই  নিন্দার ঝড় বয়ে গিয়েছে। 

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাডুতে। পুলিশের দাবি, ইনস্টার মাধ্যমে এক নাবালিকা ছাত্রীর সঙ্গে যোগাযোগ তৈরি করেছিলেন ধামারপুরী জেলার একটি বেসরকারি স্কুলের এক শিক্ষক। এরপর সেই সম্পর্কের সুযোগ নিয়ে একাধিকবার ছাত্রীর বাড়িতে গিয়ে তাঁকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাটি শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে আবারও উদ্বেগ সৃষ্টি করেছে।  ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।  

একজন পুলিশকর্তা বলেছেন, ‘এই ঘটনা কবে থেকে ঘটছিল, তা আমরা তদন্ত করে দেখছি। ‘ শিশু অধিকার কর্মী রম্যা শ্রীরাম বলেছেন, শিশুদের জন্য বয়স-উপযোগী বিধিনিষেধ এবং সামাজিক মাধ্যমে নিরাপদ প্রবেশাধিকার প্রয়োজন। তিনি উল্লেখ করেন যে, শিশুরা হয়তো বিষয়টি বুঝতে পারে না, কারণ তারা শিক্ষককে তাদের পরিচিত ও বিশ্বস্ত একজন হিসেবে দেখে। 

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির