দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর আগে অসুরবধ। মুর্শিদাবাদের রেজিনগরে হুমায়ুনের গড়ে ফুটেছে পদ্ম। সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে বিপুল ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। ১২ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী জয়ী হয়েছে ৭২ হাজারের বেশি ভোটে। অর্থাৎ দুর্গাপুজোর আগে অকাল গেরুয়া হোলিতে মাতল রাজ্যবাসী। নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন দুই বিজেপি প্রার্থী। যার ফলে বিধানসভায় বিজেপি বিধায়কের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৯-তে।

নন্দীগ্রামে জয় যতটা সহজ ছিল। রেজিনগরে ততটাই ছিল কঠিন। কারণ মুর্শিদাবাদের রেজিনগর ৭০ শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। সেখানে বিজেপির দিকে ভোট আনাটাই চ্যালেঞ্জ ছিল। তাই রেজিনগরে গিয়ে সংখ্যালঘু সমাজকে বন্ধুত্বের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, ৬ অক্টোবর বন্ধুত্বের দিন। অর্থাৎ গত ৬ অক্টোবর ছিল রেজিনগরে উপনির্বাচনের দিন। সেদিনই সংখ্যালঘুরা ভোট দিলে জয় নিশ্চিত। আর সেটাই হয়েছে। সংখ্যালঘুরা ঢেলে ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকারকে। তাই তিনি ৭২ হাজার ৭১০ ভোটে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী হিসেবে দ্বিতীয় হয়েছেন হুমায়ুন পুত্র তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী গুলাম নবি আজাদ। তিনি পেয়েছেন মোট ৩৩ হাজারের বেশি ভোট। জয়ী প্রার্থী শাখারভের কাছে ৫৫ হাজারের বেশি ভোটে হেরেছেন তিনি। অর্থাৎ নিজেকে মুসলিমদের মসিহা বলা হুমায়ুনের কোনও প্রভাব পড়েনি রেজিনগরের উপনির্বাচনে।

আরও পডুন: রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা! পিকআপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভার উপনির্বাচন হয়েছিল গত মঙ্গলবার। শুক্রবার সকাল ৮টায় শুরু হয়েছে গণনা। নন্দীগ্রাম এবং ভবানীপুর, দুই আসন থেকে লড়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুটিতেই জেতেন তিনি। ভবানীপুরে হারান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কলকাতার আসনটি রেখে দিয়ে ঘরের মাঠ নন্দীগ্রাম ছেড়ে দেন শুভেন্দু। অন্যদিকে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর লড়েছিলেন মুর্শিদাবাদের নওদা এবং রেজিনগর থেকে। তিনিও জোড়া আসনে জিতে ছেড়ে দেন রেজিনগর। তার কারণেই এই দুই আসনে উপনির্বাচন হয়েছিল। যার দুটিতেই বিপুল ভোটে জিতেছে বিজেপি।

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

স্কুলে যাওয়ার জন্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণির ২ ছাত্র, চাঞ্চল্য মালদহে

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা! পিকআপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

স্টেডিয়ামের পর এবার মোদির নামে বিমানবন্দর, কোথায় হচ্ছে?

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো