রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা! পিকআপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

শুক্রবার (৯ অক্টোবর) রায়গঞ্জ থানার অন্তর্গত মাড়াইকুরা গ্রাম পঞ্চায়েতের বাঙ্কা মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা! লরির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (৯ অক্টোবর) রায়গঞ্জ থানার অন্তর্গত মাড়াইকুরা গ্রাম পঞ্চায়েতের বাঙ্কা মোড় এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের উপর। মৃতদের মধ্যে চারজন শ্রমিক এবং একজন পিকআপ ভ্যান চালক রয়েছেন। তাঁদের সকলের বাড়ি মালদহের কালিয়াচক থানা এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রের খবর, মৃতদের নাম যথাক্রমে সোহেল আখতার (৪৫), সায়েম আখতার (১৬), রমজান মোমিন (২৯), হাসনাত আলি (১৬) এবং মহম্মদ মোস্তাফার (১৮)। পিকআপ ভ্যানের চালক ছিলেন সোহেল আখতার, যার বাড়ি কাশিমবাজার এলাকায়। ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কালিয়াচক থেকে মুরগি বোঝাই করে পিকআপ ভ্যানটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। শিলিগুড়িতে মাল নামিয়ে চারজন শ্রমিককে নিয়ে পিকআপ ভ্যানটি মালদহের দিকে যাচ্ছিল। কিন্তু ১২ নম্বর জাতীয় সড়কে উঠতেই ভোরে একটি লরির সঙ্গে সজোরে ধাক্কা খায় পিকআপ ভ্যানটি।

খবর পেয়ে ট্রাফিক পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আর জখমদের উদ্ধার করে কাছের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে কাউকে বাঁচানো সম্ভব হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা পাঁচজনকেই মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এই ভয়াবহ দুর্ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাফিক পুলিশ দূরপাল্লার গাড়িগুলিকে পুরনো জাতীয় সড়ক দিয়ে ঘুরিয়ে দেয়। এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ সুপার জানিয়েছেন, ‘দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।’

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

স্কুলে যাওয়ার জন্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণির ২ ছাত্র, চাঞ্চল্য মালদহে

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো