ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে অধ্যাপক অঙ্গোমচা বিমল আকোইজামকে বরখাস্ত করল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটির (আইসি) সুপারিশের ভিত্তিতেই ইনার মণিপুর লোকসভা আসনের কংগ্রেস সাংসদ আকোইজামকে বরখাস্ত করা হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ খারিজ করে দিয়ে অধ্যাপক আকোইজাম বলেছেন, ‘আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোংরা রাজনীতির শিকার’। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘দলের এক সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠা কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কাছে চরম অস্বস্তির।’ দেশের অন্যতম অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস’-এর অন্তর্গত ‘সেন্টার ফর দ্য স্টাডি অফ সোশ্যাল সিস্টেমস’-এ অধ্যাপকের পদে কর্মরত ছিলেন ইনার মণিপুর লোকসভা আসনের কংগ্রেস সাংসদ অঙ্গোমচা বিমল আকোইজাম। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন এক ছাত্রী। ওই অভিযোগ ওঠার পরেই অধ্যাপক আকোইজামের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেন জেএনইউয়ের উপাচার্য শান্তিশ্রী ডি পণ্ডিত। মূলত ডানপন্থী ও গেরুয়া শিবিরের ঘনিষ্ঠদের তদন্ত কমিটির সদস্য করা হয়। তদন্ত কমিটির রিপোর্টে অধ্যাপক অঙ্গোমচা বিমল আকোইজামকে কঠোর শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়। সেই সুপারিশ মেনে নিয়ে অধ্যাপক অঙ্গোমচা বিমল আকোইজামকে বরখাস্তের আদেশ জারি করেছেন জেএনইউয়ের উপাচার্য শান্তিশ্রী ডি পণ্ডিত। আদেশে বলা হয়েছে, ‘যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে ‘স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস’-এর ‘সেন্টার ফর দ্য স্টাডি অফ সোশ্যাল সিস্টেমস’-এর অধ্যাপক অঙ্গোমচা বিমল আকোইজামের বিরুদ্ধে অভ্যন্তরীণ কমিটি (আইসি) একটি তদন্ত পরিচালনা করেছিল। কমিটি অধ্যাপক অঙ্গোমচা বিমল আকোইজামের জন্য কঠোর শাস্তির সুপারিশ করেছিল। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, সমস্ত প্রাপ্ত তথ্য বিবেচনা করে এবং অভ্যন্তরীণ কমিটির (আইসি) প্রতিবেদনের ভিত্তিতে, ‘স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস’-এর ‘সেন্টার ফর দ্য স্টাডি অফ সোশ্যাল সিস্টেমস’-এর অধ্যাপক অঙ্গোমচা বিমল আকোইজামের ওপর অবিলম্বে কার্যকরভাবে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হল।’

স্নাতক হয়ে ঘরে বসে? ৩,৫৪৮টি শূন্যপদে লোক নিচ্ছে রেল

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক