‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

Share:

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।  শুক্রবার (৯ অক্টোবর) রাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে বেরিয়ে এসে এমনই দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। রাষ্ট্রপতি ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে আমরা জানিয়েছে, ভোট চুরি করে চলেছে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। তিনি ভোট চুরির অভিযোগ খণ্ডন করেননি। আমাদের প্রমাণ দিতে বলেছেন। আমরা ভোট চুরির নির্দিষ্ট প্রমাণ জমা দেব।’ পাশাপাশি রাষ্ট্রপতির কাছে ভোটে ‘কারচুপি’ রুখতে বৈদ্যুতিন ভোটযন্ত্রের পরিবর্তে ব্যালট পেপারে ভোট নেওয়ার আর্জি জানানো হয়েছে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার নামে ‘জালিয়াতি’র অভিযোগ তুলে দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে গত সোমবার থেকে লাগাতার আন্দোলনে নেমেছে কংগ্রেস ও ইন্ডিয়া জোটের শরিকরা। প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে নালিশ জানাতে রাষ্ট্রপতির কাছে সময়ও চেয়েছিলেন রাহুল গান্ধিরা। সেই আর্জি মেনে শুক্রবার রাত আটটায় বিরোধী দলের ১০ সাংসদকে দেখা করার সময় দেন দ্রৌপদী মুর্মু। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে ইন্ডিয়া জোটের ১০ প্রতিনিধি রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনে যান। প্রতিনিধিদলে ছিলেন রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়া সুলে, মনোজ ঝা, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, সপা নেতা রাজীব রায়, সিপিএম সম্পাদক এম এ বেবি, সিপিআইয়ের ডি রাজা।

প্রায় ঘন্টাখানেক রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘রাষ্ট্রপতিকে ভোট চুরির কথা জানিয়ে এসেছি। ফের ভোট করাতে বলেছি। উনি প্রমাণ চেয়েছেন। আমরা প্রমাণ দেব। ভোট চুরি ঠেকাতে ইভিএমের পরিবর্তে ব্যালটে ভোট করানোর দাবি করেছি।’ প্রতিনিধি দলে থাকা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাষ্ট্রপতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতিজিকে বলেছি, ‘আপনি সংবিধানকে রক্ষা করুন’। উনি ভোট চুরির প্রমাণ চেয়েছেন। আমরা প্রমাণ দেব।’

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, ‘রাষ্ট্রপতিজিকে ভোট চুরির কথা জানিয়েছি। উনি আমাদের বক্তব্য খারিজ করেননি। প্রমাণ দিতে বলেছেন। আমাদের কাছে যে প্রমাণ রয়েছে, তা দেব। আগামী সোমবারই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব।’

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি