ভুলে যান স্যামসাং-এলজি, সস্তায় বাড়িতে নিয়ে আসুন এই সংস্থার স্মার্ট টিভি

Share:

নিজস্ব প্রতিনিধি: সিনেমা দেখা হোক বা গেমিং, বড় স্ক্রিনে দুর্দান্ত অভিজ্ঞতা পেতে এবার পকেটে আর বেশি চাপ পড়বে না। স্মার্ট টিভির বাজারে নজর কাড়ছে Hisense U7SE সিরিজ। Mini LED ডিসপ্লে, 4K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেটের মতো ফিচার রয়েছে এতে। শুধু ছবি নয়, সাউন্ডের দিক থেকেও বাড়তি সুবিধা দেওয়ার চেষ্টা করেছে সংস্থা। কিন্তু এত ফিচার থাকা সত্ত্বেও টিভিটি কেনা কতটা লাভজনক? 

Hisense U7SE: ডিসপ্লে কেমন? 

সিরিজে ৫৫, ৬৫, ৭৫ ও ৮৫ ইঞ্চির মতো বিভিন্ন স্ক্রিন সাইজের বিকল্প রয়েছে। এতে Hi-QLED Mini LED ডিসপ্লে এবং Full Array Local Dimming প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ ৬০৮টি লোকাল ডিমিং জোন থাকায় ছবির উজ্জ্বল ও অন্ধকার অংশের মধ্যে ভাল পার্থক্য পাওয়া যায়। Dolby Vision IQ, HDR10+ Adaptive এবং Quantum Dot Colour-এর মতো ফিচারও রয়েছে।

গেমিংয়েও নজরকাড়া গেমারদের জন্য রয়েছে নেটিভ 14Hz Game Mode Pro এবং AMD FreeSync Premium। চারটি HDMI 2.1 পোর্ট থাকায় গেমিং কনসোল-সহ একাধিক ডিভাইস সহজেই সংযোগ করা যায়। কম রেজোলিউশনের কনটেন্টকে আরও স্পষ্ট করে দেখানোর জন্য রয়েছে AI 4K Upscaler।

সাউন্ড কেমন?

টিভিতে বিল্ট-ইন সাবউফার রয়েছে। পাশাপাশি Devialet-টিউনড অডিও এবং Dolby Atmos সাপোর্ট থাকায় সিনেমা বা ওয়েব সিরিজ দেখার সময় ভাল সাউন্ডের অভিজ্ঞতা পাওয়া যেতে পারে।

টিভিটির সামগ্রিক পারফরম্যান্সের জন্য ১০-এর মধ্যে ৮ রেটিং দেওয়া হয়েছে। তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি, পর্যালোচনা করা মডেলটির BEE এনার্জি রেটিং মাত্র ১ স্টার। ফলে বিদ্যুৎ খরচ তুলনামূলক বেশি হতে পারে। সব মিলিয়ে, ছবি ও গেমিংয়ের উন্নত ফিচার চাইলে Hisense U7SE আকর্ষণীয় বিকল্প, তবে কেনার আগে বিদ্যুৎ খরচের দিকটিও বিবেচনা করুন।

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

প্রথম ডেটে ১ লক্ষ খরচ, প্রেমের প্রস্তাব নাকচ করতেই টাকা ফেরত চাইল যুবক, মহিলার স্ক্রিনশট ভাইরাল

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের

মালদায় বিজেপি বুথ সভাপতির ছেলের রহস্যমৃত্যু, খামার থেকে উদ্ধার মৃতদেহ

অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে

অমিতাভের সঙ্গে দেখা করতে ব্যারিকেড ভাঙল ভক্তরা, তরুণীর সঙ্গে হাত মেলাতে অস্বীকার বিগ বি-র

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

সুদানের স্বর্ণখনিতে আকাশপথে ভয়াবহ হামলা মিশরের, নিহত ৭২ শ্রমিক

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…