বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

Share:

নিজস্ব প্রতিনিধি:  উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বিশ্বের দরবারে ফের উজ্জ্বল বাংলার নাম। গবেষণার জগতে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে ফের নজরকাড়া সাফল্য পেয়েছে আইআইটি খড়গপুর। আন্তর্জাতিক স্তরে গবেষণার প্রভাবের নিরিখে বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিলেন আইআইটি খড়গপুরের ৯৭ জন গবেষক। পিছিয়ে নেই আন্দোলন-বিতর্কের কেন্দ্রে থাকা  যাদবপুর বিশ্ববিদ্যালয়ও। এই বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন গবেষকও স্থান পেয়েছেন মর্যাদাপূর্ণ এই তালিকায়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও এলসেভিয়ারের প্রকাশিত ২০২৬ সালের ‘ওয়ার্ল্ডস টপ ২ পারসেন্ট সায়েন্টিস্টস’ তালিকায় বাংলার দুই শিক্ষা প্রতিষ্ঠানের এই সাফল্য বিশেষভাবে নজর কেড়েছে। 

এই তালিকায় প্রথম স্থানে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (IISc)। সেখানকার ১৩৯ জন গবেষক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা আইআইটি দিল্লির ১১৪ জন গবেষকের নাম রয়েছে তালিকায়। এ ছাড়াও আইআইটি মাদ্রাজের ৮১ জন, আইআইটি বম্বের ৭৩ জন, আইআইটি রুরকির ৬২ জন এবং আইআইটি কানপুরের ৫৫ জন গবেষক এই তালিকায় জায়গা পেয়েছেন। শুধু আইআইটি খড়গপুর নয়, আন্তর্জাতিক গবেষণার মানচিত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাফল্যও বিশেষভাবে উল্লেখযোগ্য। স্ট্যানফোর্ড-এলসেভিয়ারের প্রকাশিত তালিকায় এই বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন গবেষক স্থান পেয়েছেন। তাছাড়া কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (ISI) ২৪ জন গবেষকও জায়গা পেয়েছেন। অন্যদিকে, ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজির ৩৫ জন, বিটস পিলানির ২৪ জন এবং অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন গবেষক তালিকায় রয়েছেন।

আরও পড়ুন: মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

কীসের ভিত্তিতে তৈরি হয় এই তালিকা?

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত গবেষকদের তৈরি এই তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার। গবেষকদের কাজের প্রভাব ও বৈজ্ঞানিক অবদান মূল্যায়নের জন্য ব্যবহার করা হয় স্কোপাস (Scopus) ডেটাবেসের তথ্য। মোট ২২টি প্রধান বিজ্ঞান বিভাগ এবং ১৭৪টি উপবিভাগের ভিত্তিতে গবেষকদের কাজ বিশ্লেষণ করা হয়। এই তালিকার দুটি পৃথক সংস্করণ রয়েছে। 

 

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির