খেলার মাঝেই প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখলেন ভিনিসিয়াস

Share:

নিজস্ব প্রতিনিধি:  একদিকে মাঠে জয়, অন্যদিকে বিতর্ক আর ক্ষোভ, ভিয়ারিয়ালের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ম্যাচে শেষ পর্যন্ত আলোচনার কেন্দ্রে ভিনিসিয়াস  জুনিয়র ও কোচ হোসে মরিনিও। গোল করে উদ্‌যাপনে মাতলেও ভিএআরের হস্তক্ষেপে সেই গোল বাতিল হয় ব্রাজিলিয়ান তারকার। শুধু তাই নয়, প্রতিপক্ষের ডিফেন্ডারের চুল টানার অভিযোগে সরাসরি লাল কার্ডও দেখতে হয় তাঁকে। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ এতটাই তীব্র হয় যে, ম্যাচের পর সংবাদ সম্মেলনেও হাজির হননি মরিনিও। জয় পেলেও তাই মাঠের বাইরের বিতর্কেই শিরোনামে উঠে এল স্প্যানিশ জায়ান্টরা। শনিবার (১০ অক্টোবর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে তিন পয়েন্ট পাওয়ার আনন্দ ছাপিয়ে এখন চর্চায় ভিনিসিয়াসের  লাল কার্ড এবং মরিনিওর সংবাদ সম্মেলন এড়িয়ে যাওয়া। 

কীভাবে শুরু বিতর্ক?

ম্যাচের ৫২ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের পরিবর্ত হিসেবে মাঠে নামেন ভিনিসিয়াস। তখনও দুই দলের স্কোর ছিল গোলশূন্য। এর কিছুক্ষণ পর, ৬২ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন আইভরি কোস্টের তরুণ ফুটবলার ইয়ান দিওমান্দে। চলতি মরশুমে লিগে এটিই ছিল তাঁর প্রথম গোল। অফসাইডের কারণে প্রথমে গোলটি বাতিল করা হলেও ভিএআরের পর্যালোচনার পর রেফারি সিদ্ধান্ত বদলান। এরপর ম্যাচের ৭২ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে জালে বল জড়িয়ে দেন ভিনিসিয়াস। গোলের পর সতীর্থদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন তিনি। এমনকী সাইডলাইন থেকে ছুটে খেলোয়াড়দের সঙ্গে উদ্‌যাপনে যোগ দেন কোচ মরিনিওও। কিন্তু সেই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি।  গোলের আগের মুহূর্তের ভিডিও খতিয়ে দেখে রেফারি ইসিদ্রো দিয়াজ দে মেরা দেখতে পান, বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় ভিয়ারিয়ালের কানাডিয়ান ডিফেন্ডার নাথান সালিবার চুল টেনেছেন ভিনিসিয়াস ।

আরও পড়ুন: বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

এরপরই গোল বাতিলের পাশাপাশি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। ফলে বাকি সময় ১০ জনকে নিয়ে খেলতে হয় রিয়ালকে। তারপর রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় মরিনিওকে। ম্যাচ শেষে নির্ধারিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা অপেক্ষা করলেও সেখানে উপস্থিত হননি রিয়াল কোচ। রিয়ালের দায়িত্বে দ্বিতীয় দফায় ফেরার পর এই প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন এড়িয়ে গেলেন তিনি। 

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির