দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুরুতর অসুস্থ ঋদ্ধি সেন, দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকের

নিজস্ব প্রতিনিধিঃ বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন অভিনেতা ঋদ্ধি সেন। বেশ কষ্টের মধ্যে দিয়েই কাটছিল দিন। মা অভিনেত্রী রেশমি সেন কয়েকদিন ধরেই বেশ ব্যস্ত ছিলেন ছেলে ঋদ্ধিকে নিয়ে। নানা হাসপাতালে চিকিৎসার জন্য ছেলেকে নিয়ে যাওয়া আসা করছিলেন। অবশেষে জানা গেল ঋদ্ধির কিডনিতে স্টোন ধরা পড়েছে। সোমবার তাঁর অস্ত্রোপচার হবে। জানা যাচ্ছে, সোমবার কিছু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। সেই পরীক্ষার রিপোর্ট আসার পরেই দ্রুত অস্ত্রোপচার করা হবে। ছেলের শারীরিক জটিলতার কারণে মন ভাল নেই স্বাভাবিকভাবেই বাবা ও মা কৌশিক সেন ও রেশমি সেনের। 

শুধু তাই নয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতার অসুস্থতার খবরে চিন্তিত তার অনুরাগীরাও। সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন। সম্প্রতি ‘হ্যামলেট’য়ে সপরিবারে অভিনয়ের কথা ছিল ঋদ্ধির। ছেলের সঙ্গে অভিনয়ের কথা ছিল মা,  বাবা ও বান্ধবী সুরঙ্গনারও। কিন্তু এই মুহূর্তে ছেলের এমন গুরুতর অসুস্থতার খবরের পরই নিজের নাটকের রিহার্সালের পুরো শিডিউল পাল্টে ফেলেছেন কৌশিক সেন। অন্যদিকে শনিবারই ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তি পেয়েছে ঋদ্ধি অভিনীত সিরিজ ‘সুন্দরবনের বিদ্যাসাগর’। সেই সিরিজে স্ক্রিন শেয়ার করেছেন ঋদ্ধি ছোট পর্দার জনপ্রিয় মুখ ঊষশী রায়। 

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ