সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াধের কিং খালিদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। রবিবার (১১ অক্টোবর) বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সঙ্গে সঙ্গেই টার্মিনালের বড় অংশে আগুন ধরে যায়। প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে দেন বিমানবন্দরের কর্মীরা। বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুথিরা। একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়। বাকি ক্ষেপণাস্ত্রটি চার নম্বর টার্মিনালে আঘাত হানে। হামলার পরেই বিমানবন্দরের পরিষেবা স্থগিত করে দেওয়া হয়েছে।

মাত্র ২৪ ঘন্টা আগে গতকাল শনিবারও রিয়াধ বিমানবন্দরে হামলা চালিয়েছিল হুথিরা। ওই হামলায় মোট ১৩ জন প্রাণ হারিয়েছেন এবং ৩০৯ জন অগ্নিদগ্ধ হয়েছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল দুই বাংলাদেশির। আহতদের মধ্যে ছিলেন ১২ ভারতীয়। তার মধ্যে একজন রবিবার চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।

এদিন রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে ‘এক্স’ পোস্টে হুথি হামলায় এক ভারতীয়র মৃত্যুর খবর জানানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘শনিবার (১০ অক্টোবর) রিয়াধ বিমানবন্দরে হামলায় আহত এক ভারতীয় নাগরিক দুর্ভাগ্যবশত আজ মারা গিয়েছেন। আমরা মৃত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ রাখছি এবং মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।’

রিয়াধ বিমানবন্দরে হুথিদের লাগাতার হামলা নিয়ে ইতিমধ্যেই নয়াদিল্লির তরফ থেকে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। নিরীঃ নাগরিকদের নিশানা বানানোর বিষয়টি কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তবে দিল্লি কিংবা ওয়াশিংটনের হুঁশিয়ারিকে যে পাত্তা দিচ্ছে না হুথি বিদ্রোহীরা, তা রবিবারের হামলাতেই প্রমাণিত।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার