১০০ বছর পর নবরাত্রিতে বিরল রাজযোগ, ৪ রাশির জাতকদের গোল্ডেন টাইম

জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, নবরাত্রির সময় সূর্য ও বুধের সংযোগে বুধাদিত্য, চন্দ্র ও বৃহস্পতির সংযোগে গজকেশরী যোগ এবং বুধ ও শুক্রের সংযোগে লক্ষ্মীনারায়ণ রাজযোগের সৃষ্টি হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে নবরাত্রি। গতকাল রবিবার, ১১ অক্টোবর থেকে শুরু হয়েছে। শেষ হবে ১৯ অক্টোবর। এই দিনগুলিতে দেবী দুর্গাকে নয়টি রূপে পুজো করার নিয়ম রয়েছে হিন্দুধর্মে। এ বছর দেবী দুর্গা হাতিতে চড়ে মর্ত্যে আসছেন। যা একটি শুভ লক্ষণ। এছাড়াও এই সময় গ্রহের গতিবিধির কারণে কিছু বিরল ও শুভ যোগের সৃষ্টি হচ্ছে। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, নবরাত্রির সময় সূর্য ও বুধের সংযোগে বুধাদিত্য, চন্দ্র ও বৃহস্পতির সংযোগে গজকেশরী যোগ এবং বুধ ও শুক্রের সংযোগে লক্ষ্মীনারায়ণ রাজযোগের সৃষ্টি হচ্ছে। আর গ্রহদের এই সংমিশ্রণটি প্রায় ১০০ বছর পর ঘটছে। যা কিছু রাশির জাতকদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। সেই সৌভাগ্যবান রাশির জাতক কারা জেনে নিন…….

মেষ রাশি: যারা চাকরিতে রয়েছেন, এই সময়ে তাঁদের পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে। দীর্ঘমেয়াদী কোনও প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায়ও লাভজনক সুযোগ আসবে। কোথাও টাকা আটকে থাকলে, তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেনা ও ঋণের বোঝাও কমবে। আর্থিক বিষয়ে স্বস্তি পাবেন। তবে অফুরন্ত ব্যয় এড়াতে হবে।

কর্কট রাশি: চাকরি বা ব্যবসায় নতুন দায়িত্ব পাবেন। পৈতৃক সম্পত্তির অংশ পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ রয়েছে। পরিবারে্র পরিবেশ সুখের হবে। বাড়িতেও কিছু সুসংবাদ আসতে পারে। এই সময়ে কর্মজীবন ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন হবে।

সিংহ রাশি: চাকরি পরিবর্তনের সুযোগ আসবে। যারা ব্যবসার সঙ্গে জড়িত, তাদের জন্যে সময়টি অত্যন্ত অনুকূল। এই সময়ে আপনার প্রতিপত্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। নিজের ক্ষমতার উপর আস্থা রেখে নতুন সুযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এই সময়ে শিশুদের মনোযোগও উন্নত হবে। যারা পড়াশোনা বা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা ইতিবাচক ফল পাবেন।

তুলা রাশি: নবরাত্রির দিনগুলিতে তুলা রাশির জাতক-জাতিকারা আর্থিক-কর্মজীবনে স্বস্তি পাবেন। যারা চাকরিতে আছেন, তাদের পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরাও লাভজনক সুযোগ পাবেন। আর্থিক অবস্থার উন্নতির লক্ষণ রয়েছে। এছাড়াও, পরিবার এবং সম্পর্ক ভাল থাকবে। কর্মজীবন-ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য আনার সুযোগ পাবেন। 

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির