শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সম্পর্ক এবং ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল। হুগলির মগরা থানার পুলিশ তাকে গ্রেফতার করেছিল। ধর্ষণ ও হুমকির অভিযোগে দায়ের করা মামলায় হাজতবাসও হয়েছিল। শেষ পর্যন্ত বেশ কিছুদিন জেল খাটার পরে জামিন মিলেছিল। জামিন পাওয়ার কয়েক সপ্তাহ পরই সোমবার (১২ অক্টোবর) কল্যাণীতে দিল্লির বিপক্ষে রঞ্জি ট্রফির উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় দিনে সেঞ্চুরি হাঁকালেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার। ম্যাচের শেষ সেশনে তিন অঙ্কের ঘরে পৌঁছানোর পর ২৩ বছর বয়সী এই ক্রিকেটার হাঁটু গেড়ে বসে পড়েন এবং আবেগে কান্নায় ভেঙে পড়েন। এরপর উঠে দাঁড়িয়ে ব্যাট উঁচিয়ে ড্রেসিংরুম ও সতীর্থদের করতালির অভিবাদন গ্রহণ করেন তিনি।

ভারতীয় ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ অভিষেক পোড়েল। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন। কর্নাটকের এক ডাক্তারি পড়ুয়া গত ২৩ জুন মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণীর দাবি, সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিয়ের কথাও ঠিক হয়েছিল। এমনকি একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন তাঁরা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন বাংলার উইকেটরক্ষক-ব্যাটার। তদন্ত শুরু করে পুলিশ।তদন্তের স্বার্থে একাধিকবার চন্দননগরে অভিষেকের বাড়িতে যায় পুলিশ। তবে প্রতিবারই তাঁর দেখা মেলেনি বলে দাবি তদন্তকারীদের। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারিণী। আদালতের নির্দেশের পরই তৎপর হয় পুলিশ। শেষ পর্যন্ত গত ১১ অগস্ট কলকাতা থেকে অভিষেক পোড়েলকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে বিএনএস-এর একাধিক ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ ধারায় মামলা রুজু হয়।

বেশ কয়েক দিন জেল খাটার পর গত সেপ্টেম্বর মাসে চুঁচড়ার আদালত জামিনে মুক্তি দিয়ে বাংলার উইকেটরক্ষক-ব্যাটারকে। জামিনে মুক্ত হওয়ার পর এদিন ব্যাট হাতে নিজের যোগ্যতার প্রমাণ রাখেন তরুণ ব্যাটার। বাংলার হয়ে ৩৩তম ম্যাচে প্রথম-শ্রেণির ম্যাচে নিজের দ্বিতীয় সেঞ্চুরিটি তুলে নেন। ২০২২ সালে বাংলার হয়ে অভিষেকের পর থেকে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত সুযোগ পেলেও বড় ইনিংস খেলার ক্ষেত্রে এই বাঁ-হাতি ব্যাটারকে বেশ লড়াই করতে হয়েছে। গত মরশুমে বাংলার হয়ে তিনটি ম্যাচ খেলে তিনি মোট ৮৪ রান করেছিলেন।

 

 

মা দুর্গার আশীর্বামা দে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?