রামলীলা মেলার টাকা নিয়ে বচসার সময় চলল এলোপাথাড়ি গুলি! মৃত দুই ভাই-সহ ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: মেলার হিসাবের খাতায় গরমিল, আর তার জেরেই কি শেষ হয়ে গেল তিনটি প্রাণ? রামলীলা মেলার পুরনো হিসাব-নিকাশ নিয়ে শুরু হওয়া বচসা মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয়। চলল এলোপাথাড়ি গুলি। প্রাণ হারালেন দুই ভাই সহ তিনজন। মৃতদের মধ্যে রয়েছে ১৫ বছরের এক কিশোরও। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভীতে আমরিয়া এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ রামলীলা কমিটির একটি বৈঠক চলছিল। সেই বৈঠকেই মেলার পুরনো হিসাব এবং টাকার লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ক্রমশ বাড়তে থাকে। একসময় তা হাতাহাতিতে পৌঁছয়। এরপরই লাইসেন্সপ্রাপ্ত রাইফেল-সহ একাধিক অস্ত্র থেকে গুলি চালানো হয়। এই গুলির ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অঙ্কিত গুপ্তা এবং ১৫ বছরের কুণাল শ্রীবাস্তবের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অঙ্কিতের ভাই মোহিত গুপ্তাকে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। একই ঘটনায় তিনজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

আরও পড়ুন: পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি খতিয়ে দেখতে যান পিলিভীতের পুলিশ সুপার সুকীর্তি মাধবও। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই মূল অভিযুক্ত-সহ তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি লাইসেন্সপ্রাপ্ত রাইফেল, একটি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং কয়েকটি লাঠি উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, রামলীলা কমিটির পুরনো হিসাব সংক্রান্ত বিবাদ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন মেলা কমিটির সভাপতি ছিলেন। সোমবারই মেলার পুরনো হিসাব জমা দেওয়ার কথা ছিল। ঘটনার পর ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। তিনজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী। ঠিক কী কারণে হিসাব নিয়ে বিবাদ এতটা ভয়াবহ হয়ে উঠল তা খতিয়ে দেখছে পুলিশ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সমস্ত দিক জানার চেষ্টা চলছে।

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জনের মৃত্যু, আহত ৩০

রেলযাত্রীদের জন্য সুখবর, শান্তিপুর-কৃষ্ণনগর রুটে চলবে বিশেষ EMU লোকাল,জানুন সময়সূচী

জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে নিহত ১, গুরুতর জখম ৪

শেষ বয়সে বৃদ্ধ বাবা-মা’য়ের সঙ্গী হতে মাইক্রোসফটের কোটি টাকার চাকরি ছাড়লেন যুবক

বিমানে হট্টগোল ও পুলিশ-নার্সকে মারধরের অভিযোগে গ্রেফতার ‘লিগ্যাল ব্লন্ড’-খ্যাত অভিনেত্রী সেলমা

স্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য, প্রতিশোধ নিতে দুই বন্ধুর সঙ্গে যা করল স্বামী….

মহিলার গায়ে বিয়ার পড়ে যাওয়ার জেরে পিটিয়ে খুন যুবককে! দিল্লির নাইটক্লাবে ভয়ংকর কাণ্ড

নিষেধাজ্ঞা উপেক্ষা করে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক আরশোলাদের নেতা সৌরভ-আশুতোষ

ভার্চুয়াল নয়, এবার সরাসরি মণ্ডপে মুখ্যমন্ত্রী! পুজো উদ্বোধনে মঙ্গলে কোন কোন জেলায় যাচ্ছেন শুভেন্দু?

পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তমী থেকে দশমী কেমন থাকবে বাংলার আবহাওয়া?

‘আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায় ইরান’, ট্রাম্পের নয়া মন্তব্যে শুরু চর্চা

চিকিৎসাধীন অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে বন্দির অস্বাভাবিক মৃত্যু, উঠছে একাধিক প্রশ্ন

রামলীলা মেলার টাকা নিয়ে বচসার সময় চলল এলোপাথাড়ি গুলি! মৃত দুই ভাই-সহ ৩

হয়েছে অস্ত্রোপচার! হাসপাতাল থেকে ছবি পোস্ট বাটলারের, কবে ফিরবেন ২২ গজে?