নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুমে ব্যবসায়ীদের ক্ষতি করে দিল্লিতে বা গোটা দেশের কোথাও আন্দোলন হবে না। আজ, মঙ্গলবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বাসভবনে বৈঠকের পর এমনটাই সিদ্ধান্ত নিল বিরোধী জোট ইন্ডিয়া। এসআইআর ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে গত তিনদিন ধরে লাগাতার আন্দোলন চালাচ্ছে ককরোচ জনতা পার্টি ও ইন্ডিয়া জোট। দেশের রাজধানীতে বিশাল জনস্রোত দেখা গিয়েছিল। কিন্তু নবরাত্রিতে এই বিশাল মিছিলের জেরে ব্যবসায় ক্ষতি হয়। তাই উৎসবের মরশুনে আন্দোলনে না নামার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া। সেই কথাই এদিন বৈঠকের পর ঘোষণা করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

মঙ্গলবার বিকেলে দিল্লির ৫, সুনেরি বাগ রোডে রাহুলের বাসভবনে একটি চা-চক্রের আয়োজন করা হয়েছিল। সেখানেই ইন্ডিয়া জোটের নেতারা যেমন- শিবসেনা উদ্ধবের সঞ্জয় রাউত, সিপিআই প্রধান ডি. রাজা, শারদ পাওয়ার এনসিপির সুপ্রিয়া শুলে, সিপিএমের এম এ বেবি, কংগ্রেস সভাপতি খাড়্গে, রাহুল-প্রিয়ঙ্কা গান্ধি, আরজেডির তেজস্বী যাদব, ছাত্র নেতৃত্বের মধ্যে আইসার নেহা বোরা ও ডিওয়াইএফআই-এর ঐশ্বী ঘোষ এবং মমতা তৃণমূল কংগ্রেসের তরফে ছিলেন সাংসদ সাগরিকা ঘোষ। সেই বৈঠকে ঠিক হয় এসআইআর ও জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে যে আন্দোলন চলছে তা চলবে। তবে উৎসবের কথা মাথায় রেখে আপাতত আর কোনও আন্দোলন হবে না।

আরও পডুন: মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা এল মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

জ্ঞানেশ বিরোধী আন্দোলনে সিজেপির বিক্ষোভ রুখতে গত শনিবার কার্যত দূর্গে পরিণত করা হয়েছিল দিল্লিকে। দিল্লি পুলিশের সেই অবরোধের কারণে ২০০০ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এই বিষয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। সেই আর্থিক ক্ষতির মুখে যাতে ব্যবসায়ীদের না পড়তে হয় তাই আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি বলেন, ‘দিল্লিতে যে আন্দোলন হয়েছিল তা দেখে সবাই স্তম্ভিত। জ্ঞানেশ কুমার ভোটচুরি করেছেন। তাঁর অপসারণের দাবিতে আন্দোলন চলবে। গণতন্ত্র ফিরিয়ে আনতেই আমরা পথে থাকব।’

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রির মাঝেই অস্ত যাচ্ছে শুক্র! ১৪ অক্টোবর থেকে আর্থিক সঙ্কট শুরু ৪ রাশির জাতকদের

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস