‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে বললেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন এমনটা বললেন? ছারপোকা-আরশোলা বলতে আদপে কাদের বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? আজ, মঙ্গলবার সশরীরে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার একাধিক ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধনে গিয়েছিলেন তিনি। শেষে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে এমনই সতর্কবার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এখানে আরশোলা-ছারপোকা বলতে আদপে ককরোচ জনতা পার্টিকে বলা হয়েছে। তাঁদের কটাক্ষ করেই এমনটা বলেছেন শুভেন্দু অধিকারী।

বনগাঁয় পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক ছারপোকা, আরশোলারা দেশের ভিতরে থেকে দেশকে দুর্বল করার চেষ্টা করছে। এদের থেকে সাবধান থাকতে হবে। দিমাগি নকশালরা কাশ্মীর মাঙ্গে আজাদি বলছে, এদের থেকেও সতর্ক থাকতে হবে। সকলে মিলে একজোট হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করুন। ছারপোকা ও আরশোলারা দেশকে দুর্বল করার চেষ্টা করছেন। ওদের ফাঁদে পা দেবেন না।’

আরও পডুন: পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘বাংলার মানুষ অনেক বিশ্বাস ও ভরসা করে বিজেপিকে ভোট দিয়েছেন। সেই ভোটের মাধ্যমে রাজ্যে যে পরিবর্তন এসেছে, তা এখন মানুষের সামনে স্পষ্ট হচ্ছে। রাজ্যের মানুষের প্রত্যাশা ও স্বপ্ন পূরণের লক্ষ্যেই কাজ করবে নতুন সরকার। আপনাদের ঋণ, উন্নয়নের মাধ্যমে শোধ করব। মানুষ যে আশা ও বিশ্বাস নিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছেন, সেই প্রত্যাশা পূরণ করাই সরকারের দায়িত্ব। আগের সরকার সিএএ-র বিরোধিতা করার পাশাপাশি অনুপ্রবেশ রুখতে সীমান্ত সুরক্ষার বিষয়টিকেও যথেষ্ট গুরুত্ব দেয়নি। সীমান্ত এলাকায় পরিকাঠামো ও নিরাপত্তা জোরদার করার জন্য বিএসএফকে জমি দেওয়ার ক্ষেত্রেও ঢিলেমি করেছিল। সরকার বদল হতেই সীমান্তে দ্রুত সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে বিজেপি সরকার। আমাদের সরকার বিএসএফকে জমি দিয়েছে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত সুরক্ষার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।’

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

বটপাতায় ব্লেড দিয়ে মা দুর্গাকে ফুটিয়ে তুললেন নবদ্বীপের দেবাংশু

মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে ৬০ ফুট উঁচু ট্যাঙ্কের মাথায় চড়ে বসল খুদে, তার পর…

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক