আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: জশ হেজলউডের আগুনে বোলিংয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকার জয়রথ থামিয়ে ডারবান টেস্টে জয় তুলে নিল অস্ট্রেলিয়া। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রথম টেস্টের শেষ দিনে জয়ের জন্য ৪২১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ২০৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ২১৪ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন প্যাট কামিন্সরা। শুধু তাই নয়, এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও ওলটপালট ঘটেছে। ফাইনালে পৌঁছানো অনেকটাই নিশ্চিত করেছে অজিরা।

গতকাল সোমবার (১২ অক্টোবর) চতুর্থ দিনের শেষে ৪ উইকেটে ১০২ রান নিয়ে মাঠ ছেড়েছিল দক্ষিণ আফ্রিকা। এদিন সকালে আইডেন মার্করাম ও ভিয়ান মুল্ডার মিলে পঞ্চম উইকেটে ২০৫ বলে ৬৯ রান যোগ করেন। তবে সেই প্রতিরোধ গুঁড়িয়ে দেন জশ হেজলউড। তাঁর বলে ফিরে যান মুল্ডার। দুরন্ত ক্যাচ ধরেন অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। এরপর কোনও রান না করে দ্রুতই ফিরে যান কাইল ভেরেইনে। লাঞ্চে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৬৬। বিরতির পর আরও ২৫ রান যোগ করলেও নতুন বল হাতে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। হেজলউডের বলে বোল্ড হয়ে ৩৫ রানে ফেরেন মার্কো ইয়ানসেন। তিন বল পরই গ্লাভসে বল লাগিয়ে ক্যারির হাতে ক্যাচ দেন সিমোন হারমার। এরপর দক্ষিণ আফ্রিকার শেষ ভরসা মার্করামকে থামান মিচেল স্টার্ক। ২৩৭ বল খেলে ৭৫ রান করা এই ওপেনার প্রথমে আম্পায়ারের সিদ্ধান্তে বেঁচে গেলেও টিভি রিপ্লেতে সিদ্ধান্ত বদলে যায়।হেজলউডের বলে শর্ট মিডউইকেটে এনরিখে নোখিয়ের ক্যাচ তালুবন্দি করেন নাথান লায়ন। শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার জয়ের আশা।

গত বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। এদিন সেই হারের মধুর প্রতিশোধ নিলেন প্যাট কামিন্সরা। শুধু তাই নয়, অধিনায়ক হিসেবে টানা জিতে রেকর্ড করতে চলা টেম্বা বাভুমারও স্বপ্ন ভেঙে দিয়েছেন।

‘অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এসআইআরের বিরোধিতা করছেন রাহুল’, তোপ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রির মাঝেই অস্ত যাচ্ছে শুক্র! ১৪ অক্টোবর থেকে আর্থিক সঙ্কট শুরু ৪ রাশির জাতকদের

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির